বাড়ির পাশে নোংরার স্তুপে মিলল ৫৫ দিন ধরে নিখোঁজ শিশুর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, রোহতাস: সুশাসনবাবু নীতীশ কুমারের রাজত্বে বিহার পুলিশের কর্মদক্ষতা কতটা তলানিতে গিয়ে ঠেকেছে ফের একবার প্রমাণ মিলল। ৫৫ দিন ধরে নিখোঁজ ছিল ৫ বছরের এক শিশু। আর নিখোঁজ শিশুকে খুঁজতে নাকি সাত থানার পুলিশ দিনরাত এক করে দিয়েছিলেন। কিন্তু শিশুটির হদিশ পাননি কর্মদক্ষ পুলিশ আধিকারিকরা। অবশেষে বাড়ির কাছের এক নোংরার স্তুপেই মিলল নিখোঁজ শিশুটির নিথর দেহ। আর তার পরেই প্রশ্ন উঠেছে তাহলে কী তল্লাশি চালানোর নামে নাটক করছিল সাত থানার পুলিশ।

গত বছরের শেষ দিনে অর্থা‍ৎ ৩১ ডিসেম্বর রোহতাসের বাসিন্দা ৫ বছরের উমরাকে অপহরণ করেছিল দুষ্কৃতীরা। ওই ঘটনার কথা জানাজানি হতেই ফুঁসে ওঠেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শনও করেন। চাপে পড়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার কোটা কিরণ কুমারের নেতৃত্বে সাত থানার পুলিশ আধিকারিকদের নিয়ে বিশেষ দলও গঠন করা হয়। উমরার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশিও চলে। কিন্তু খাকি উর্দিধারীরা না উমরা উদ্ধার করতে পেরেছেন, না অপহরণের পাণ্ডাদের গ্রেফতার করতে পেরেছেন।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিখোঁজ উমরার বাড়ির কাছে থাকা এক নোংরার স্তুপ থেকে তীব্র পচা গন্ধ বের হতে থাকে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে বিষয়টি জানান। ঘটনাস্থলে পৌঁছে নোংরা স্তুপে তল্লাশি চালিয়ে উমরার পচাগলা দেহ উদ্ধার করে। ওই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠলে জেলার পুলিশ সুপার-সহ পদস্থ কর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তাদের ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা জানতে চান ৫৫ দিন ধরে সাত থানার পুলিশকে নিয়ে উমরার সন্ধানে তল্লাশি চালানো কী নাটক ছিল?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার