পানাগড়ে তরুণীর মৃত্যুর সঙ্গে ইভটিজিংয়ের সম্পর্ক নেই, দাবি পুলিশ কমিশনারের

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঁকশা : পানাগড়ের জাতীয় সড়কে চন্দনগর এর তরুণীর মৃত্যুর ঘটনায় কোন ইভটিজিং এর অভিযোগ নেই। এরকম কোন ঘটনা সেখানে ঘটে নি। সোমবার সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার(CP) সুনীল কুমার চৌধুরী। কাঁকসা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন। তিনি বলেন দুটি গাড়ির রেষারেষির অভিযোগ পুলিশ জানতে পেরেছে। ওই গাড়িতে থাকা এক অভিযোগকারী জানিয়েছে ইভটিজিং বা কটুক্তির কোনো ঘটনা ঘটেনি। পুলিশ কমিশনার আরও দাবি করেন এই দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। সকাল থেকে পুলিশ তদন্ত করছে ।তাতে ইভটিজিং এর কোন তথ্য পাওয়া যায়নি। একটি গাড়িকে ওভারটেক করার সময় দুর্ঘটনা ঘটে। যদিও মৃত তরুণীর গাড়ি চালক রাজদেব শর্মা(Rajdeb Sharma) সকালবেলা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছিলেন পিছন থেকে আসা একটি গাড়ি তাদের গাড়িতে ওভারটেক করতে গেলে দুর্ঘটনা ঘটে। পুলিশ কমিশনার জানিয়েছেন যিনি এই অভিযোগ করেছেন তিনি মৃতের গাড়িতেই ছিলেন।

সেই অভিযোগে কোন ইভটিজিং- এর(Evetizing) ঘটনার উল্লেখ নেই। গাড়ির অন্যান্য যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেও ইভটিজিং এর কোন তথ্য পাওয়া যায়নি। তাহলে সাদা গাড়ির বিরুদ্ধে মিত্রের সহ জাতিদের অভিযোগ সেই গাড়ির কাউকে এখনো কেন গ্রেপ্তার করা হলো না? তারা পালিয়ে কেন গেল? পুলিশ কমিশনার দাবি করেছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে তদন্ত চলছে। যেখানে দুর্ঘটনা ঘটেছে ওই রুটে আর টি ভ্যান ডিউটিতে থাকে। সেই সময় কারা ছিল তারা ঘটনাস্থলে কাছাকাছি ছিল কিনা সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসাররা সোমবার সকাল থেকে তদন্তে ব্যস্ত বলে পুলিশ কমিশনার দাবি করেছেন যখন এই দুর্ঘটনা ঘটে তখন নিহত তরুনীর গাড়ি অন্য গাড়িটির পিছনে ছিল অর্থাৎ অভিযুক্তদের গাড়িটা ছিল সুতন্দ্রাদের গাড়ির সামনের দিকে। যদিও এই বয়ানের সঙ্গে মিল নেই নিহত তরুণীর গাড়ি চালক রাজদেব শর্মার।

তার দাবি আচমকা পিছন থেকে একটি সাদা গাড়ি এসে ওভারটেক করে স্লো হয়ে যায়। ডানদিকে ইন্ডিকেটর জ্বালিয়ে কাছে নামিয়ে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। যেই সে গাড়ি নিয়ে এইগোতে যায় তখন তাকে চেপে দেয়। তাতেই গাড়িটির ডান দিকটা ডিভাইডারে ঘষে যায়। এদিকে পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর পিছনে ধাওয়া করা সাদা গাড়ির মালিকের খোঁজ পুলিশ পেয়েছে। তার নাম বাবলু যাদব। পানাগরের কাবারি পট্টি এলাকায় গাড়ি যন্ত্র অংশ কেনাবেচা হয় সেই কারবারের যুক্ত এই ব্যবসায়ী। রবিবারের রাতের ওই ঘটনার সঙ্গে বাবলু যাদবের কি যোগ রয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। কারণ গাড়ির এই তথ্য দুর্গাপুর আর টি ওর রেজিস্টার্ড বলে জানা গেছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের