খাস কলকাতায় বন্ধ ট্রলি থেকে উদ্ধার মুণ্ডহীন দেহ,পাকড়াও দুই মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি : খাস কলকাতায় মুণ্ডহীন দেহ। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা এলাকায়। ট্রলি ব্যাগের মধ্যে উদ্ধার হল মুণ্ডহীন দেহ।মঙ্গলবার সকালে দুই মহিলা কুমোরটুলি ঘাটের কাছে একটি বড় ট্রলি ব্যাগ গঙ্গায় ফেলার তোড়জোড়় করছিলেন। যা নিয়ে সন্দেহ হয় স্থানীয়দের। ওই দুই মহিলার আচরনে সন্দেহ  হওয়ায় তাদের আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশকে।

ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হয় পুলিশ। পুলিশের হাতে পাকড়াও ওই দুই মহিলা।ট্রলি ব্যাগ খুলে দেখা যায়, তার ভিতরে একটি মুণ্ডহীন দেহ রয়েছে। স্থানীয়দের দাবি, দেহটি এক মহিলার। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে ট্রলি ব্যাগটিকেও।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একটি হলুদ ট্যাক্সিতে চেপে কুমোরটুলি ঘাটের কাছে এসেছিলেন দু’জন। এই নিয়ে ট্যাক্সির চালক জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রথমে প্রিন্সেপ ঘাটেও গিয়েছিলেন দু’জন। কিন্তু সেখান থেকে তাঁরা চলে যান কুমোরটুলি ঘাটের কাছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।তাদের দাবি অভিযুক্ত ওই দুই মহিলা একজন মহিলাকে খুন করে তার দেহ টুকরো টুকরো করে ট্রলির মধ্যে ভরে  গঙ্গায় ফেলার চেষ্টা করছিল। স্থানীয়দের আরও দাবি অভিযুক্তদের তাদের হাতে তুলে দেওয়া হোক। গোটা ঘটনার সামাল দিয়েছে পুলিশ। তারা পুরো ঘটনা তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে। পুলিশি জেরায় আটক দুই মহিলার দাবি, ট্রলি ব্যাগের ভিতরে যে দেহ রয়েছে, সেটি একটি কুকুরের। স্থানীয়দের অভিযোগ ওই দুই মহিলা তারা দেহ লোপাট করতে কলকাতায় এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তারা ধরে পড়ে যান।

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন