পুতিন-ট্রাম্প সম্পর্কের নয়া মোড়! ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে রাশিয়ার পক্ষে ভোট আমেরিকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক :ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তৃতীয় বার্ষিকীতে জাতিসংঘে ভোটে দুবার রাশিয়ার পক্ষ নিল আমেরিকা। বিশ্লেষকরা জানাচ্ছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসন অবস্থান বদলেছে। জেলেনস্কি নয়, পুতিনকেই সমর্থন করেছেন ট্রাম্প।

সম্প্রতি মস্কোর আগ্রাসনের নিন্দা জানিয়ে এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে ইউরোপীয়-খসড়া প্রস্তাব দেয়া হয় জাতিসংঘের সাধারণ পরিষদে।কিন্তু আমেরিকা ও রাশিয়া এর বিরোধিতা করে। যদিও শেষ পর্যন্ত প্রস্তাবটি পাস হয়েছিল। ইউক্রেনে সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে মার্কিন-খসড়া প্রস্তাবটি দেওয়া হয়। কিন্তু সেখানে রাশিয়ার কোনো সমালোচনা করা হয়নি। এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ওয়াশিংটন ও মস্কো।

সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কড়া সুর শোনা গিয়েছিল ট্রাম্পের গলায়। তিনি ইউক্রেন ও রাশিয়া উভয়পক্ষকেই আলোচনায় বসতে বলেছিলেন। শেষ পর্যন্ত পুতিন রাজি হয় আলোচনায় বসতে। তবে এই নিয়ে জেলেনস্কির তরফে কোন সাড়া পাওয়া যায় নি। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে শান্তি আলোচনা শুরু হয়েছিল। ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনা নিয়ে সৌদি আরবে বৈঠকে বসেছিল আমেরিকা ও রাশিয়া। তবে সেখানে সেখানে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয় নি। এই নিয়ে অভিমানের সুর শোনা গিয়েছিল জেলেনস্কির গলায়।

এই নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ‘আমি শুনেছি ইউক্রেন আলোচনায় ডাকা হয় নি বলে রেগে গিয়েছেন।কিন্তু তারা তো গত তিন বছর ধরে অনেক সুযোগ পেয়েছে। যুদ্ধ শুরু না করেও তখন আলোচনা বসতে পারত। শান্তি আলোচনায় বসলে সহজেই সমাধান করা যেত।ইউক্রেন রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে পারত। কিন্তু জেলেনস্কি তা এতদিনেও করেন নি। জেলেনস্কির এটা খুব অন্যায় হয়েছে।’

সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৈঠক শেষে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তারা।সেই শান্তি আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। তা নিয়ে নিজের অভিমান প্রকাশ করেছিল জেলেনস্কি। এই নিয়ে তিনি ট্রাম্পের উদ্দেশ্যে জানিয়েছিলেন ‘আমাদের আলোচনায় ডাকা হয় নি কেন ? আমেদের বাদ দেওয়া সত্যিই অবাক করার মত বিষয়।’ 

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন