খোলা রাস্তায় স্ত্রীর হাত ধরে টানাটানি, আলিয়াকে কীভাবে রক্ষা করলেন রণবীর?

সেলফি তোলার জন্যে আবদার জুড়ে দেন। আর তাতেই আলিয়া প্রচন্ডভাবে রেগে যান। বলা চলে, তাঁদের উপর রীতিমতো হামলা চালায় ভক্তমহল এবং পাপারাজ্জিরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের জীবনের সমস্ত খুঁটিনাটি জানতে ভক্তরা। আর ভক্তদের সেই সমস্ত আপডেট দিতে তৎপর মুম্বই পাপারাজ্জিরা। সেলিব্রিটিদের প্রতি মুহূর্ত ক্যামেরাবন্দী করে ছড়িয়ে দিতে চান তাঁরা। ইনস্টাগ্রামে চোখ রাখলে সেটাই নজরে পড়ে প্রথমে। তবে মাঝেমধ্যে পাপারাজ্জি দের এই অত্যাচারেই বিপদে পড়ে যান তারকারা। মেজাজ হারিয়ে ফেলেন। সোমবার সন্ধ্যায় কিংবদন্তি বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনসালির মুম্বইয়ের বাংলোতে ঢুকতে গিয়েই মেজাজ হারালেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। পরিচালকের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তারকা দম্পতি।

কিন্তু পরিচালকের বাড়ির দরজাতেই দম্পতিকে ছেঁকে ধরে পাপারাজ্জিরা। আশেপাশে থেকে ভক্তরা তাঁদের সঙ্গে সেলফি তোলার জন্যে আবদার জুড়ে দেন। আর তাতেই আলিয়া প্রচন্ডভাবে রেগে যান। বলা চলে, তাঁদের উপর রীতিমতো হামলা চালায় ভক্তমহল এবং পাপারাজ্জিরা। ভিড়ে রীতিমতো আটকে যায় রণবীর কাপুর, এরপর স্ত্রীকে ভিড় থেকে উদ্ধার করতে এগিয়ে আসেন রণবীর। সেই মুহূর্তের একাধিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, রণবীর স্ত্রীকে আগলে রেখেছেন ভক্তদের থেকে এবং বনসালির বাসভবনের বাইরে ব্যপক উন্মাদনা থেকে আলিয়াকে রক্ষা করার জন্য তাঁর পিছন পিছন হাঁটছেন। ভিডিওতে কয়েকজন ভক্তকে আলিয়ার হাত ধরে টানতেও দেখা গিয়েছে। অন্যদিকে, অনেকেই পথ আটকে রেখেছেন তাঁদের সঙ্গে ছবি এবং ভিডিও তোলার জন্য। তাঁদেরকে যেতে জায়গা করে দেওয়ার কথা বলতে দেখা গিয়েছে রণবীরকে। এবং তাঁকে আলিয়াকে আশ্বস্ত করতে দেখা গিয়েছে যে, তিনি ঠিক আছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

পরে, আলিয়া এবং রণবীর, তাদের ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সহ-অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা বানসালির বাড়িতে ঢুকে যান এবং নানা ছবি শেয়ার করেন। এদিন আলিয়ার পরনে ছিল সাদা রঙের কো-অর্ডার সেট, অন্যদিকে রণবীর সাদা প্যান্টের সঙ্গে একটি ডেনিম শার্ট পরেছিলেন। ভিকিকে সম্পূর্ণ কালো লুকে সুন্দর দেখাচ্ছিল, এবং বানসালি তার ট্রেডমার্ক কালো কুর্তা এবং সাদা পায়জামা পরে ছিলেন। সঞ্জয় লীলার আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর বিস্তারিত তথ্য গোপন রাখা হলেও, জানা গিয়েছে যে, ছবিটি যুদ্ধের পটভূমিতে তৈরি হচ্ছে, যেখানে রণবীর এবং ভিকি ভারতীয় সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করবেন, অন্যদিকে আলিয়া একজন ক্যাবারে নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করবেন। লাভ অ্যান্ড ওয়ার ২০২৫ সালের ক্রিসমাসে রূপালী পর্দায় মুক্তি পাবে।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের