বিয়ে করো, নয়তো চাকরি ছাড়ো! অবিবাহিত কর্মচারীদের অদ্ভূত শর্ত দিল এক বেসরকারি সংস্থা

সম্প্রতি চিনের শানডং প্রদেশের একটি বেসরকারি সংস্থা এই আদেশ জারি করেছেন তাঁর কোম্পানির অবিবাহিত বা তালাকপ্রাপ্ত নারী-পুরুষ কর্মচারীদের জন্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! বিয়ে করো, নয়তো চাকরি ছেড়ে দাও! বিয়ে করলেই নাকি চাকরি করতে পারবেন, হ্যাঁ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি কোম্পানির এমনই অদ্ভূত শর্ত। হ্যাঁ বিয়ের জন্যে ছুটি তো বটেই, বরং নির্দিষ্ট বয়সে বিয়ে না করলে চাকরিতেই রাখা যাবে না বলে শর্ত দিল খোদ কোম্পানি। নিশ্চয়ই এখন ভাবছেন, এই কোম্পানিতে চাকরি চান আপনিও? চলুন বিস্তারিত বলা যাক! বর্তমানে ‘তুমি কবে বিয়ে করছো’? প্রশ্নটি একপ্রকার সাধারণ। বিয়ের নির্দিষ্ট বয়সের আগেই আশেপাশের মানুষজন থেকে পাড়া প্রতিবেশী সকলের কাছ থেকে এমন প্রশ্ন শোনা যায়! যাতে অনেকেই চাপ অনুভব করেন, কিন্তু এবার যদি এই চাপ অফিস পর্যন্ত পৌঁছে যায়, তাহলে কী হবে?

সম্প্রতি চিনের শানডং প্রদেশের একটি বেসরকারি সংস্থা এই আদেশ জারি করেছেন তাঁর কোম্পানির অবিবাহিত বা তালাকপ্রাপ্ত নারী-পুরুষ কর্মচারীদের জন্যে। আদেশে বলেছে, ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে বিয়ে না করলে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। একটি প্রতিবেদন অনুসারে, কোম্পানিটি তার অবিবাহিত কর্মচারীদের উদ্দেশে আরও জানিয়েছে, ২০২৫ সালের মার্চের মধ্যে যেসব কর্মীরা বিয়ে করবে, তাঁদের একটি আত্ম-সমালোচনা পত্র দেওয়া হবে। যদি কেউ জুন পর্যন্ত অবিবাহিত থাকে, তাহলে তার কম পর্যালোচনা হবে। যদি কেউ সেপ্টেম্বরেও বিয়ে না করে তাহলে তাঁকে বরখাস্ত করা হবে। কোম্পানি এই শর্তের কারণ হিসেবে জানিয়েছে, তাদের এই সিদ্ধান্তে কর্মীরা পরিশ্রমী, অনুগত এবং পারিবারিক মূল্যবোধকে বুঝতে শিখবে।

তবে এই খবরটি ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছে নেটিজেনরা। কেউ কেউ বলেছেন, কোনও কোম্পানি তার কর্মচারীদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে পারেনা। এমনকী চিনের মানবাধিকার সংগঠনগুলিও এই আদেশের তীব্র নিন্দা করেছেন। তারা এটিকে অসাংবিধানিক এবং ব্যক্তিগত স্বাধীনতার বিরুদ্ধে বলে অভিহিত করেছেন। বিক্ষোভ চরমে উঠতে স্থানীয় মানব সম্পদ ও সামাজিক নিরাপত্তা ব্যুরো কোম্পানির এই আদেশকে অবৈধ বলে দাবি করেছেন। এবং কোম্পানিকে তাৎক্ষণিকভাবে এই আদেশ বাতিল করতে বলেছে। এবং কোম্পানি চাপের মুখে পড়ে এই সিদ্ধান্তটি উঠিয়ে নিয়েছে। এবং জানিয়েছে, তাঁদের লক্ষ্য ছিল অবিবাহিত কর্মচারীদের বিয়ে করতে উৎসাহিত করা কিন্তু তারা বুঝতে পারেনি এই নীতি বা এই সিদ্ধান্তে বিতর্কে জন্ম দেবে।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির