শহর জুড়ে অপরাধ দমনে প্রচুর পরিমাণে বাড়ানো হচ্ছে সিসিটিভি’ র ক্যামেরার সংখ্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার গঙ্গার ঘাট সহ বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা অতি দ্রুত বসানো হবে। বর্তমানে যেসব জায়গায় সিসিটিভি(CCTV) ক্যামেরা লাগানো আছে সেগুলি ট্রাফিক চলাচলের উপর নজরদারি জন্য ব্যবহৃত হয়। কিন্তু এবার শহরের বিভিন্ন এলাকায় অপরাধ দমনে সিসিটিভি বিভিন্ন পয়েন্টে লাগানো হবে। মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা(CP Manoj Verma) লালবাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান। তিনি বলেন, মধ্যমগ্রামের দুজন মহিলা তাদের নিকট আত্মীয়কে খুন করে টলি ব্যাগে(Tolly Bag) করে কেন কলকাতার গঙ্গার ঘাটে মৃতদেহ নিয়ে এসে খেলার চেষ্টা করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনা তদন্ত করতে গিয়ে দেখা গিয়েছে গঙ্গার ঘাটগুলিতে বিশেষত নির্জন এলাকাগুলিতে সিসিটিভি ক্যামেরার প্রয়োজন রয়েছে।

পুলিশ কমিশনার দাবি করেন শুধু কলকাতার গঙ্গার ঘাট নয় শহরের একাধিক এলাকা ইতিমধ্যে সরজমিনে খতিয়ে দেখা হয়েছে। শহরের কোন কোন পয়েন্টে আরো বেশি পরিমাণে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাতে হবে তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর কাজ শুরু হয়েছে। অতি দ্রুত শহরের বিভিন্ন পয়েন্টে অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন করা হবে। ইএম বাইপাস সহ শহরে কখনো চিন্তায় কখনো কোন কখনো বা অন্যত্র খুন করে মৃতদেহ ফেলে দেওয়ার চেষ্টা ঘটনা বৃদ্ধি পাওয়ায় অপরাধজনিত ঘটনা বৃদ্ধি পেয়েছে তা মানতে নারাজ পুলিশ কমিশনার। এদিন তিনি এও জানান শহরে ছিনতাই এর ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা এর আগেও গ্রেফতার হয়েছে একাধিক অপরাধমূলক ঘটনায় যুক্ত থাকার দরুন। কলকাতা পুলিশ কুমারটুলিঘাটে টলি ব্যাগ নিয়ে যে দুজন মহিলা ধরা পড়েছেন তাদের ঘটনা প্রসঙ্গে সুয়মোটো মামলা দায়ের করেছে।

ফরেনসিক টিম তদন্ত করছে। পরবর্তীকালে মধ্যমগ্রাম পুলিশ খুনের ঘটনাস্থল যেহেতু তাদের এলাকায় তারা যখন তদন্ত শুরু করবে সেই সময় কলকাতা পুলিশ তাদের এই তদন্ত প্রক্রিয়া ট্রান্সফার করতে পারে বলে পুলিশ কমিশনার জানান। যে দুজন মহিলা ধরা পড়েছে তাদের কাছে ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে। ফলে ট্রলি ব্যাগ নিয়ে তারা ট্রেনে করে কলকাতায় এসেছে নাকি সাদা রংয়ের ভাড়া করা গাড়িতেই সরাসরি গঙ্গার ঘাটে এসেছে এবং কেন আউট ট্রাম ঘাট, নিমতলা ঘাট একাধিক গঙ্গার ঘাটে তারা ঘুরেছে সবটাই তদন্ত করে দেখা হচ্ছে। কুমারটুলিতে সাধারণ মানুষ টলি ব্যাগ সহ সন্দেহজনক ভাবে দুই মহিলাকে দেখে তাদেরকে আটক করার ঘটনায় স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা(Minister Sashi Panja) জানান, গঙ্গার ঘাট গুলিতে অনেক নির্জন জায়গা আছে সেখানে অপরাধ সংগঠিত হতে পারে। তাই আরো সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়াতে হবে। পুলিশের নজর দাড়িয়ে আরো জোরদার করতে হবে। এই প্রসঙ্গে পুলিশ কমিশনার লালবাজারে জানান ইতিমধ্যে কোথায় কোথায় অতিরিক্ত ক্যামেরা লাগবে তা নিয়ে রিপোর্ট তৈরি করা হয়েছে। সিদ্ধান্ত গ্রহণ করাও হয়েছে। অতি দ্রুত গোটা শহরের বিভিন্ন এলাকায় আরো সিসিটিভির মনিটরিং সিস্টেম বাড়ানো হবে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের