চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জরিমানা গোনার পরে গোল করে দলকে জেতালেন মেসি

নিজস্ব প্রতিনিধি : বুধবার (২৬ ফেব্রুয়ারি) কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কনসাস সিটির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে স্পোর্টিং কেসির বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটেই দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। বন্ধু সুয়ারেজের ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রনে নিয়ে হাফ-ভলিতে বল জালে জড়ান আর্জেন্টাইন অধিনায়ক। দুজনে একই ম্যাচে গোল করে ইন্টার মায়ামিকে জেতালেন। এটাই প্রথমবার নয় এর আগেও ইন্টার মায়ামিকে জিতিয়েছেন মেসি ও বন্ধু লুইস সুয়ারেজ।

এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোতে পৌঁছে গিয়েছে ইন্টার মায়ামি। এর আগে গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) নিউইয়র্ক সিটির বিপেক্ষে কোচ ও খেলোয়াড়ের ঘাড়ে হাত দেওয়ার শাস্তি পেয়েছিলেন মেসি ও সুয়ারেজ। এইজন্য তাদের অর্থ জরিমানাও দিতে হয়েছে। অবশ্য কত টাকা তাদের জরিমানা দিতে তা এখনও জানা যায় নি।

ম্যাচের প্রথমার্ধ শেষে নিউইয়র্কের ডিফেন্ডার বার্ক রিসার ঘাড় পেছন থেকে চেপে ধরেছিলেন সুয়ারেজ। ম্যাচটিতে মায়ামি জিততেও পারেনি। শেষ মুহূর্তে গোল করে ২-২ গোলে সমতা নিয়ে মাঠ ছেড়েছিলেন মেসিরা। অন্যদিকে মেসিও নিউইয়র্কের সহকারী কোচ মেহদি বালুশির সঙ্গে বিতর্কে জড়ান। এমনকী বালুশির ঘাড় চেপে ধরেন বলেও অভিযোগ ওঠে। তাই তাকেও শাস্তি পেতে হয়। শাস্তি পাওয়ার পর গোল করে দলকে জেতালেন সেই মেসি।

Published by:

Share Link:

More Releted News:

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, জোরাল হচ্ছে দাবি

আইপিএলে শতাধিক টিকিট নিয়ে কালোবাজারি , গ্রেফতার ক্যান্টিন কর্মী

পিএসএল ম্যাচের মাঝেই ডাগআউটে নামাজ পড়ছেন মহম্মদ হারিস, ভাইরাল ভিডিও

টানা ব্যর্থতায় চাপে কেকেআর! গুজরাত ম্যাচে চার বড় বদলের ইঙ্গিত, কাদের নিয়ে নামবেন রাহানে?

শ্রেয়াসকে ফেরাতে আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিকে কড়া বার্তা অশ্বিনের

স্প্যানিশ ফুটবল ক্লাব কর্নেয়ার মালিক হলেন মেসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ