‘হর হর মহাদেব’,মহাকুম্ভের শেষ শাহি স্নানে ত্রিবেণী সঙ্গমে জনসুনামি

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ হল মহাশিবরাত্রি।এই উপলক্ষ্যে মহাকুম্ভের শেষ শাহি স্নান। ইতিমধ্যেই ত্রিবেণী সঙ্গমে উপচে পড়ছে ভক্তদের ঢল।সকলেই ব্যস্ত মহাশিবরাত্রিতে শাহি স্নান করে পূণ্যলাভ করতে। এখনও পর্যন্ত ৬৪ কোটিরও বেশি ভক্ত মহাকুম্ভে এসে পৌঁছেছে। ভক্তদের ভিড়ে গমগম করছে প্রয়াগরাজ। চারিদিকে প্রতিধ্বনি উঠছে ‘হর হর মহাদেবে’র। ফের উৎসের আমেজ গোটা সঙ্গম নগরীতে।

প্রয়াগরাজে অনুষ্ঠিত ৪৫ দিনব্যাপী মহাকুম্ভ মেলা বুধবার(২৬ ফেব্রুয়ারি)মহা শিবরাত্রির শুভ তিথিতে শেষ হচ্ছে। এই মহা অনুষ্ঠানটি ১৩ জানুয়ারি(পৌষ পূর্ণিমা)থেকে শুরু হয়েছিল। শেষ শাহি স্নানে ফের ভিড় জমিয়েছে কোটি কোটি মানুষ। মহাকুম্ভের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নানের জন্য রাত থেকেই ভক্তরা সঙ্গমের তীরে আসতে শুরু করেন। সঙ্গম তীরে ভক্তদের বিশাল ভিড় জমে উঠেছে। আজ যেহেতু মহাকুম্ভের স্নানেরও শেষদিন। তাই রাজকীয়ভাবে অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভ। মহাকুম্ভ ছাড়াও এই বছর মহাশিবরাত্রিতে একটি বড় ঘটনা ঘটতে চলেছে। বিশিষ্ট ব্যক্তিরা জানাচ্ছেন আজ শ্রাবণ নক্ষত্রের সংযোগের মতো একটি বিশেষ ঘটনা ঘটতে চলেছে।

ধর্মীয় বিশ্বাস রয়েছে আজকের এই বিশেষ দিনে মহাদেবের পুজো করলে পূর্ণ হবে সকল মনের ইচ্ছা। শাস্ত্র মতে, আজ সকাল ১১ টা ০৮ মিনিটে পড়ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এবং গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৪ মিনিটে শেষ হচ্ছে এই তিথি। আজ প্রথম প্রহরে জল ঢালার সময়- ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:১৯ টা থেকে রাত- ৯:২৬ পর্যন্ত। দ্বিতীয় প্রহরে জল ঢালার সময় ২৬ ফেব্রুয়ারী রাত ৯:২৬ টা থেকে রাত- ১২:৩৪ পর্যন্ত। তৃতীয় প্রহরে জল ঢালার সময় ২৭ ফেব্রুয়ারী ১২:৩৪ থেকে ভোর ৩:৪১ পর্যন্ত। চতুর্থ প্রহরে জল ঢালার সময় ভোর ৩:৪১ থেকে ভোর ৬:৪৮ পর্যন্ত।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের