ঘর ভাঙছে আমান বর্মার,নেপথ্যে কোন কারণ জানেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ১৯৮৭ থেকে ছোটপর্দায় কেরিয়ার শুরু করেছেন আমান। হিন্দি সিরিয়ালের তিনি জনপ্রিয় অভিনেতা। এর পর বড় পর্দায় ‘বাগবান’-এ অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে ‘সংঘর্ষ’-এর মতো ছবিতে। জল্পনা উঠেছিল আমান বর্মা নাকি বোনকে বিয়ে করেছিলেন। আসলে বিষয়টি হল  ‘শপথ’ নামের একটি হিন্দি সিরিয়ালে ভাই-বোনের অভিনয় করেছিলেন আমান-বন্দনা লালওয়ানি।এমনকী রিল লাইফে বন্দনা আমানের হাতে রাখিও বেঁধে দিয়েছিল।২০১৬ সালের ডিসেম্বরে দিকে সাত পাকে বাধা পড়েন তারা। দাম্পত্য জীবন ৯ বছর পেরিয়েছে। সম্প্রতি উঠছে বিবাহবিচ্ছেদের গুঞ্জন। আমান ও বন্দনার বিবাহ বিচ্ছেদের খবরে শোকাহত গোটা ইন্ডাস্ট্রি।

২০১৪ সালে ‘হাম নে লেলি হ্যায় শফথ’ শুট্যিং এ দেখা হয় তাদের। সেখান থেকে বন্ধুত্ব। বন্ধত্ব থেকে গড়ায় প্রেম। ২০১৬ সালের ডিসেম্বরে দিকে গাঁটছড়া বাঁধেন আমান-বন্দনা।কিন্তু সম্প্রতি তাদের মধ্যে বনিবনা হচ্ছে না। এমনটাই জানিয়েছেন আমান-বন্দনার ঘনিষ্ঠরা।দীর্ঘদিন ধরে তারা সম্পর্ক ঠিক করার চেষ্টা করছেন। কিন্তু কোন লাভ হচ্ছে না। দিনের পর দিন একসঙ্গে থাকা তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। তাই বিচ্ছেদকেই সমাধানের পথ হিসেবে বেছে নিয়েছেন তারা।এমনকী এই বিবাহ বিচ্ছেদের পরিকল্পনা হল বন্দনার। আমানের তরফে এই নিয়ে কোন প্রতিক্রিয়া জানানো হয় নি।

বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলতে নারাজ আমান। তার দাবি যা বলার তিনি আইনজীবীর মাধ্যমে বলবেন। এখন তিনি এই নিয়ে কিছু বলতে চান না। একদিকে যখন সংসার ভাঙার গুঞ্জন আমান ও বন্দনার, তখন নেটপাড়ার নজর সামাজিক মাধ্যমে। দীর্ঘদিন ধরে একসঙ্গে ছবি দেন নি আমান ও বন্দনা। তা নিয়ে সংসার ভাঙার গুঞ্জন সত্যি হবার আশঙ্কা করছেন ভক্তরা।

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের