বক্সঅফিসে সুনামি! বিশ্বজুড়ে ৫০০ কোটি আয় ভিকি কৌশলের ‘ছাভা’-র

মাত্র ১৩ দিনে ৫০০ কোটি আয় করে ফেলেছে এবং এখনও পর্যন্ত ২০২৫ সালের সবচেয়ে বড় হিট ছবিগুলির মধ্যে একটি হয়ে উঠেছে ছাভা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে রীতিমতো আলোড়ণ ফেলে দিয়েছে ভিকি কৌশলের ‘ছাভা’, মুক্তির ১৩ দিনেই ৫০০ কোটি আয় করে ফেলেছে এই ছবি। ইতিমধ্যেই ভিকি কৌশলের এত বছরের কেরিয়ারের সবথেকে সেরা ছবি হয়ে উঠেছে ‘ছাভা’। ছত্রপতি শিবাজী মহারাজের ছেলের জীবনী অবলম্বনে তৈরি হয়েছে ছাভা। যাতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন রশ্মিকা মান্দান্না এবং অক্ষয় খান্না। সপ্তাহান্ত ছাড়াও ছাভা দেখতে সপ্তাহের অন্যান্য দিনগুলিতেও প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন ভক্তরা।

ছবিটি গত ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী জুড়ে মুক্তি পেয়েছে। এবং মুক্তির তিন দিনেই ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল। এখন জানা যাচ্ছে, ভিকি কৌশলের ‘ছাভা’ মাত্র ১৩ দিনে ৫০০ কোটি আয় করে ফেলেছে এবং এখনও পর্যন্ত ২০২৫ সালের সবচেয়ে বড় হিট ছবিগুলির মধ্যে একটি হয়ে উঠেছে ছাভা। ভিকি কৌশলের ‘ছাভা’ কেবল দেশ থেকেই নয়, সারা বিশ্বের দর্শকদের কাছ থেকেও প্রচুর ভালোবাসা পাচ্ছে। সঙ্গে ছবিটির উপর টাকার বৃষ্টিও হচ্ছে। এই ঐতিহাসিক সিনেমাটি মুক্তির ১৩ দিনের মধ্যে বিশ্বব্যাপী বিশাল আয় করেছে। ৫০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে।

স্যাকানিল্কের একটি প্রতিবেদন অনুসারে, ছাভা মুক্তির ১৩ দিনে বিশ্বব্যাপী ৫০৯.৭৫ কোটি রুপি আয় করেছে। এর ফলে, ছাভা ভিকি কৌশলের কেরিয়ারের সর্বোচ্চ আয়কারী ছবি হয়ে উঠেছে। পুষ্পা ২: দ্য রুল অ্যান্ড অ্যানিমেলের পর এটি রশ্মিকার তৃতীয় সর্বোচ্চ আয়কারী ছবি হয়ে উঠেছে। মঙ্গলবার ‘ছাভা’-এর কালেকশনে কিছুটা পতন হলেও বুধবার মহা শিবরাত্রি থাকায় ছবির কালেকশন এবং দর্শক সংখ্যা আবারও বেড়েছে। প্রতিবেদন অনুসারে, ‘ছাভা’ মুক্তির দ্বিতীয় বুধবার অর্থাৎ ১৩ দিনে মহাশিবরাত্রি উপলক্ষে ২১.৭৫ কোটি টাকা আয় করেছে এবং এখনও পর্যন্ত ভারতে ১৩ দিনে এর নেট সংগ্রহ ৪৩৪.৭৫ কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের