কী কাণ্ড রে বাবা! টাকাকড়ি নয়, বরং হোটেলের বাথরুম থেকে ‘সিঙ্ক’ খুলে পালাল মহিলা চোর

প্রায় ২৫ বছর ধরে তিনি হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত। সম্প্রতি তাঁর হোটেলের একজন পরিচ্ছন্নতা কর্মী তাঁকে বাথরুমের সিঙ্ক খোলা একটি ছবি পাঠালে তিনি হতবাক হয়ে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! রেস্তরাঁয় ঢুকে অভিনব চুরি করে পালাল। রেস্তরাঁয় থালা-বাসন, প্লেট, টাকাকড়ি, কিছুই চোখে পড়ল না চোর বাবাজির। উল্টে বাথরুমের সিঙ্ক খুলে পালাল মহিলা চোর। কী এমন ঘটনা শুনেছেন কখনও হ্যাঁ, এবার ইংল্যান্ডের একটি বিলাসবহুল রেস্তরাঁয় এমনই ঘটনা ঘটল। যেখানে এক মহিলা ওই রেস্তরাঁয় ঢুকে টয়লেট থেকে সিঙ্ক চুরি করে নিয়ে পালালেন, আর অবাক দৃষ্টিতে চেয়ে রইলেন রেস্তরাঁর মালিক। আসলে গোটা বিষয়টি রেস্তরাঁর সিসিটিভি ফুটেজে ফুটে উঠেছে। যা দেখে রীতিমতো জ্ঞান হারিয়ে ফেলেন রেস্তরাঁর মালিক।

এই বিষয়ে ৭২ বছর বয়সী রেস্তরাঁর মালিক রবার্ট মেলম্যান একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আর্জেন্টিনা থেকে ইংল্যান্ডে আসার পরে তিনি হোটেল খুলেছেন। প্রায় ২৫ বছর ধরে তিনি হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত। সম্প্রতি তাঁর হোটেলের একজন পরিচ্ছন্নতা কর্মী তাঁকে বাথরুমের সিঙ্ক খোলা একটি ছবি পাঠালে তিনি হতবাক হয়ে যান। তিনি ছবিতে দেখতে পান, তাঁর হোটেলের টয়লেট থেকে একটি সিঙ্ক উধাও হয়ে গিয়েছে। যার দাম ১৯০.১৯ ডলার ছিল, ভারতীয় মূল্যে যার দাম প্রায় ১৬ হাজার টাকা। পরে, সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, একজন মহিলা তাঁর হোটেলে প্রবেশ করেন। এরপর তিনি একটি বড় খালি কালো ব্যাগ নিয়ে টয়লেটে প্রবেশ করেন। তারপর ১০ মিনিট পর দেখা যায়, মহিলা একই ব্যাগ নিয়ে বেরিয়ে আসেন। এবং তাঁর ব্যাগটি পুরো বোঝাই করা।

এ প্রসঙ্গে রবার্ট জানিয়েছেন, ‘একজন রেস্তোরাঁর মালিক হিসেবে আমি অনেক কিছু দেখেছি। আমি দেখেছি মানুষ গোপনে ছুরি, কাঁটা, গ্লাস, প্লেট ইত্যাদি কেড়ে নিচ্ছে। এর মধ্যে ওয়াইনও রয়েছে। বোতল চুরির ঘটনাও দেখেছি। কিন্তু আমি কখনও ভাবিনি যে আমাকে এই সব দেখতে হবে। এটা ভালো যে তার টয়লেটের প্রয়োজন হয়নি। নাহলে সে টয়লেট সিটও উপড়ে ফেলত।’

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি