কোটিপতির মেয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে ‘লগান’ পরিচালকের ছেলে

কোনার্কের হবু স্ত্রী মুম্বইয়ের সুপরিচিত রিয়েল এস্টেট ডেভলপার রাজেশ বাবুভাই-এর মেয়ে নিয়তি কানাকিয়ার। আগামী ২ মার্চ বিবাহবন্ধনে বাঁধা পড়তে চলেছেন নিয়তি এবং কোনার্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক বিয়ের সানাই। খুব শীঘ্রই দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের প্রখ্যাত পরিচালক আশুতোষ গোয়ারিকারের বড় ছেলে কোনার্ক গোয়ারিকার। সুতরাং আশুতোষ গোয়ারিকারের বাড়িতে এখন উৎসবের মরসুম। জানা গিয়েছে, নিয়তি কানাকিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ‘লগান’ পরিচালকের ছেলে কোনার্ক গোয়ারিকার। কোনার্কের হবু স্ত্রী মুম্বইয়ের সুপরিচিত রিয়েল এস্টেট ডেভলপার রাজেশ বাবুভাই-এর মেয়ে নিয়তি কানাকিয়ার। আগামী ২ মার্চ বিবাহবন্ধনে বাঁধা পড়তে চলেছেন নিয়তি এবং কোনার্ক। তবে জাঁকজমকভাবে বিয়ে হচ্ছে না তাঁদের।

পরিবার ও ঘনিষ্ঠদের সান্নিধ্যে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। তাঁদের বিয়েতে বাইরের অতিথি যাওয়া মানা। কোনও ছবিও তোলা যাবেনা। দম্পতি নিজেরাই বিয়ের পর তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন বলে জানা গিয়েছে। আশুতোষ গোয়ারিকার সুনীতাকে বিয়ে করেন। যিনি প্রবীণ অভিনেতা দেব মুখোপাধ্যায়ের একমাত্র মেয়ে ছিলেন। তাঁদের দুটি সন্তান, কোনার্ক এবং বিশ্বাং। বলিউডের একজন বিখ্যাত পরিচালক আশুতোষ গোয়ারিকার। তাঁর হাতে নির্মিত হয়েছে বলিউডের একাধিক সুপারহিট ছবি।আমির খানের স্বাধীনতা সংগ্রামী ‘লগান’-ও তাঁর পরিচালিত। যে ছবিটি অস্কারের মনোনয়ন পেয়েছিল।

আমিরের কেরিয়ারেরও অন্যাতম সফল ছবি এটি। আশুতোষের পরবর্তী ছবি, ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত হতে চলেছে। তবে তার আগে তিনি ঋষভ শেট্টির ‘কান্তারা 2’-এর ছবির কাজ শেষ করবেন। যা আগামী ২ অক্টোবর মুক্তি পাবে।ভক্তরা এই ছবির জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করভেন ঋষভ শেট্টি। এই ছবির প্রথম সংস্করণের জন্যে জাতীয় পুরস্কার পেয়েছিলেন দক্ষিণী তারকা।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের