ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি, মাদ্রাসায় আত্মঘাতী বিস্ফোরণে মৃত অন্তত পাঁচ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নমাজের সময় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে পাঁচ জন। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনজক হওয়ায়  মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশের পদস্থ কর্তারা। কোনও জঙ্গি সংগটন এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার না করলেও পুলিশ আধিকারিকদের সন্দেহ তালিবানি জঙ্গিরাই হামলার পিছনে রয়েছে।

খাইবার পাখতুনখোয়া পুলিশের আইজি জুলফিকার হামিদ জানিয়েছেন, ‘আক্কোরা খাট্টাক জেলায় যে মাদ্রাসায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছে, সেই দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসাটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠা করেছিলেন মৌলানা আবদুল হক হাক্কানিয়া।  বাবার মৃত্যুর পরে মাদ্রাসাটির প্রধান হন মৌলানা হামিদুল হক হাক্কানি। মূলত তালিবানদের সঙ্গে গভীর সম্পর্ক ছিল তার। গত বছর পাকিস্তানের ধর্মীয় নেতাদের একটি প্রতিনিধি দল নিয়ে আফগানিস্তানে গিয়েছিলেন হাক্কানিয়া। সেখানে তালিবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এদিন নমাজ আদায়ের পরেই ভয়াবহে বিস্ফোরনে কেঁপে ওঠে মাদ্রাসাটি। তীব্র বিস্ফোরণে অনেকেই ছিন্নভিন্ন হয়ে যায়। রক্তে ভেসে যায় গোটা এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

খাইবার-পাখতুনখোয়ার মুখ্যসচিব সাহাব আলি শাহ জানিয়েছেন ‘বিস্ফোরণে মাদ্রাসাটির প্রধান মৌলানা হামিদুল হক হাক্কানি প্রাণ হারিয়েছেন। মূলত তাঁকে মারার জন্যই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে মনে করা হচ্ছে।’ মাদ্রাসায়  বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ঘটনার রিপোর্ট তলব করে আহতদের সব রকম চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি