ফাল্গুনীকে ভ্যান রিক্সা ভাড়া করে দেওয়া ‘রহস্য’ পুরুষকে খুঁজছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম: ফাল্গুনী এবং আরতীকে যে ভ্যান রিক্সা ভাড়া করে দিয়েছিলেন সেই ব্যক্তিকে খুঁজছে পুলিশ। কারণ সিসিটিভির ফুটেজ দেখে ও ভ্যানচালকের বয়ান থেকে তদন্তকারী পুলিশ অফিসাররা বুঝতে পেরেছেন আরতি এবং ফাল্গুনী(Falguni) তার পিসি শাশুড়িকে খুন করার ঘটনায় ট্রলি কেনা থেকে দেহ লোপাট , ভ্যানে করে ট্রলিতে দেহ পাচার সবেতে ট্রলি ওই আগন্তুক ব্যক্তি পুরোপুরি সাহায্য করেছেন। স্থানীয় মানুষজনের সঙ্গে অর্থাৎ মধ্যমগ্রামের বীরেশপল্লীর বাসিন্দাদের সঙ্গে ফাল্গুনী ও আরতির(Arati) সম্পর্ক ভালো ছিল না। বাসিন্দারা কেউ তাদের সঙ্গে মিশতেন না। তাই ভোরবেলা তাদের জন্য ভ্যান রিক্সা ডেকে দিতে কেউ এগোবেন না এটা স্পষ্ট বুঝতে পেরেছে পুলিশ।

ভ্যান চালকের বয়ান অনুযায়ী সাদা রঙের জামা এবং ট্রাউজারস্ পড়া ওই ব্যক্তি যার বয়স ৪০ থেকে ৪৫ এর মধ্যে তাকে খুঁজে পেলে এই হাড় হিম করা খুনের ঘটনার আরো নতুন তথ্য বেরোবে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। স্থানীয় মানুষের দাবি, ফাল্গুনীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। একজন ব্যক্তি তাদের বাড়িতে নিয়মিত আসত। সেই ওই ভ্যান রিকশা ঠিক করে দিয়েছিল ভোরবেলা। শুধু তাই নয় ভ্যান রিক্সা চালককে তার ভাড়া ফাল্গুনীদেবী দেবে বলেও বলে দিয়েছিল। কিন্তু ওই আগন্তুক ব্যক্তি কে তা নিয়ে জেল হেফাজতে থাকা মা আরতি ও মেয়ে ফাল্গুনী এখনো পর্যন্ত পুলিশকে বিশেষ কোনো তথ্য দেয়নি। এদিকে পুলিশ তদন্তে নেমে স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে পেরেছে নিত্যনতুন অচেনা মুখের ভিড় লেগে থাকত ফাল্গুনীর বাড়িতে। ফাল্গুনীর স্বামী শুভঙ্কর ঘোষ দাবি করেছেন তার প্রাক্তন শ্রী অতিরিক্ত মদ্যপান করতেন। প্রাক্তন স্ত্রীর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ভালো ছিল না। শিলিগুড়িতে পাড়ার পুজো উপলক্ষে একবার সে অর্থাৎ তার প্রাক্তন স্ত্রী এত মদ্যপান করেছিল যে তাকে কাঁধে করে তুলে বাড়ি নিয়ে আসতে হয়েছিল তাকে। ভ্যান রিক্সা চালক জানিয়েছিল মঙ্গলবার ভোরে একটি মধ্যবয়স্ক লোক তার ভ্যান রিক্সা ভাড়া করতে গিয়েছিল। পুলিশ এখন যেকোন ভাবে সেই আগন্তুক ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, উত্তর কলকাতার কুমারটুলির(Kumartuli) গঙ্গার ঘাটের কাছে গত মঙ্গলবার সকালে ট্রলি ব্যাগ সহ ধরা পড়ে অভিযুক্ত ফাল্গুনী এবং তার মা আরতি। সেই ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় টুকরো টুকরো দেহ। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ওই দেহ ফাল্গুনীর পিসি শাশুড়ি সুমিতার। মধ্যমগ্রামের ভাড়া বাড়িতে তাকে ইট দিয়ে থেঁতলে খুন করে সেই দেহ ট্রলিতে ভরে প্রথমে ভ্যান রিক্সা এবং পরে ট্যাক্সি ভাড়া করে গঙ্গায় ফেলার পরিকল্পনা নিয়েছিল মা ও মেয়ে। বৃহস্পতিবার মধ্যমগ্রাম পুলিশ মা ও মেয়েকে বারাসত আদালতে পেশ করলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। অভিযুক্তের পক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করে বলেছিল আরতি অসুস্থ তার উচ্চ রক্তচাপের সমস্যা আছে। আরতিকে নিয়ম করে ইনজেকশন ব্যবহার করতে হয় শুনানি চরা কালীন অসুস্থ হয়ে পড়েন মা আরতি।

দুই অভিযুক্তের আইনজীবীর আরো দাবি ছিল ট্রলি ব্যাগ থেকে সুমিতার দেহ ছিল, তার চাবি মা মেয়ের কাছে ছিল না। তাদের জামিন দেওয়া হোক। এখন ওই ঘুমের ঘটনায় আর কেউ যুক্ত কিনা তা তদন্ত চলছে। বারাসাত পুলিশের সুপার(SP) প্রতীক্ষা ঝড়খড়িয়া বলেন, এই খুনের মামলার তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। সন্দেহ গাজন বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে ভ্যান রিক্সা ভাড়া করে দিয়েছিল সেই ব্যক্তিকে খোঁজা হচ্ছে। আগন্তুক ব্যক্তির সন্ধান পেলে এই খুনের ঘটনার আরও রহস্য উন্মোচন হবে বলে মনে করছেন পুলিশ সুপার।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ