বিজেপি বিধায়কের গাড়ির লক ভেঙ্গে নাশকতার ছক, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: বিজেপি বিধায়কের গাড়ির লক ভেঙ্গে নাশকতার ছক। মালদার গাজোল থানার শংকরপুর এলাকার ঘটনা । ঘটনায় তীব্র উত্তেজনা । দুষ্কৃতীদের গাড়ির সামনে ইঞ্জিন খোলার সিসিটিভি(CCTV) ফুটেজ ভাইরাল। গাড়িতে বিস্ফোরক রাখার অভিযোগ । ঘটনায় পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ গাজোল থানায়(Gajol P.S.) । ইতিমধ্যে তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। একে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গাজোলে। বিধায়কের গাড়িতে দুষ্কৃতীদের হানার চিত্র ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

গাজোল শহর এলাকায় সুকান্ত পল্লীতে ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে তিনি থাকেন। প্রায় আধঘণ্টা ধরে গাড়িটির উপর তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। তবে যেভাবে একেবারে শহর এলাকায় জাতীয় সড়কের ধারে এই ধরনের দুষ্কৃতী হানা ঘটলো তাতে স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছে বিধায়কের পরিবার। বিধায়কের কাছ থেকে অভিযোগ পেয়েই গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

এই ঘটনায় মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আসিস কুন্ডু জানান, বিজেপি বিধায়ককে আমি বলব আমাদের পুলিশ যথেষ্ট সজাগ রয়েছে। আপনারা যখন অভিযোগ করেছেন পুলিশের উপরে ভরসা রাখুন। পুলিশ ঠিক অপরাধীকে খুঁজে বার করবে এবং সঠিক এর তদন্ত হবে।মালদায় ক্রমাগত অপরাধের ঘটনা বৃদ্ধি পাওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবার মালদায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলার পুলিশকে তুলোধোনা করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।পুলিশকে তুলোধনা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। তৃণমূলের কর্মী সম্মেলন থেকে কার্যত থানা ঘেরাও এর হুঁশিয়ারি সাবিনার।

ভুয়ো ভোটার চিহ্নিতকরণ নিয়ে মালদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূলের সভা থেকে পুলিশকে তুলোধোনা করলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গা থেকে অভিযোগ আসছে। পুলিশ যদি কোন অন্যায় করে তাহলে কেবলমাত্র অঞ্চল প্রেসিডেন্ট নয়, পুরো অঞ্চল কমিটি থানায় যাবেন। অঞ্চল কমিটি বা বুথ কমিটি কোন অসুবিধায় পড়লে থানায় গিয়ে জানাবেন। আমাদের নিজের জায়গা আমাদের নিজেদের ঠিক করতে হবে। অনেক জায়গায় গেছি পুলিশের ফিডব্যাক ভালো নয়। আমার কাছে আমার কর্মীরা আগে, বুথের ভোটাররা আগে।তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা কর্মী সভা মালদা কলেজ অডিটোরিয়ামে পুলিশের বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অভিযোগ। 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের