ধর্ষণ করে ভিডিও ভাইরালের হুমকি ! অভিযোগ পেতেই রাতারাতি গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তরুণীকে ধর্ষণকাণ্ডে উত্তাল উত্তর দিনাজপুর । অভিযোগ ধর্ষণ করে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত । আর সেই অভিযোগের ভিত্তিতেই ইসলামপুর সাইবার ক্রাইম থানায় দায়ের  করেন ওই তরুণী । এরপরেই শনিবার এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । ইতিমধ্যেই তাঁকে তোলা হয়েছে আদালতে । 

এই প্রসঙ্গে ইসলামপুর থানায় এক  পুলিশ আধিকারিক  জানিয়েছেন, ‘  ধর্ষণ এবং সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল করার অভিযোগ পেয়ে আমরা দ্রুত তদন্ত শুরু হয়। ১২ ঘণ্টার  মধ্যেই আমরা অভিযুক্তকে গ্রেফতার করি । অভিযুক্তের কাছ থেকে মিলেছে মোবাইল ফোন ।  আমরা আদালতে অভিযুক্তকে পুলিশি হেফাজতের আর্জি জানিয়েছি।’ 

তদন্তে নেমে পুলিশ জানতে পেরে, দুবছর আগে ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত গোবিন্দ মণ্ডলের সঙ্গে পরিচয় হয়েছিল । তারপর সেই আলাপ থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে গড়ায়।কিন্তু মাস কয়েক আগে গোবিন্দ ওই তরুণীকে মালদায় এক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে  । এই ঘটনার  পরেই সেই ধর্ষণের  ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। তরুণীর অভিযোগ,ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ফের শারীরিক সম্পর্কের দাবি করতে থাকে অভিযুক্ত গোবিন্দ। এরপরেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করে নির্যাতিতা । ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ । 

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি