মধ্যমগ্রামের বীরেশপল্লির পুকুর থেকে ডুবুরি নামিয়ে উদ্ধার হল খুনে ব্যবহৃত ‘বঁটি’

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম: উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের খুনের ঘটনায় আরতী ঘোষ ও তার মেয়ে ফাল্গুনী ঘোষকে(Falguni Ghosh) নিয়ে আসা হয় ঘটনাস্থলে এবং আরতী ঘোষ(Arati Ghosh) নিজেই হাত দিয়ে দেখিয়ে দিল কোথায় সেই অস্ত্র জলে ফেলেছে। যে মহিলার মৃতদেহ উদ্ধার হয় সেই মহিলার পোশাক কোথায় ফেলেছিল তাও দেখিয়ে দেন ফাল্গুনী।আনা হয় ডুবুরি ।উদ্ধার হয় খুনে ব্যবহৃত বঁটি। তবে ডুবুরির কাছে স্থানীয় এক বাসিন্দা শিলা বসু(Sila Basu) আবদার করেন আমার সোনার এবং রুপোর দুটি আংটি এই পুকুরের জলে হারিয়ে গিয়েছিল। একটু খুঁজে দেবেন প্লিজ। কিছুটা অবাক হয়ে যায়, ফাল্গুনীর সঙ্গে থাকা পুলিশ অফিসার ও ডুবুরি। পরে যদিও বিনা বাক্য ব্যয় সকলে ঘটনাস্থল ছাড়েন। এদিকে ডুবুরি শীলাদেবীর আংটি খুঁজে না দাওয়ায় আশাহত হয়ে বাড়ি ফেরার সময় তিনি বলেন, কালী পূজার সময় তিনি ওই আংটি পুরোহিতকে দিয়েছিলেন।

পুরোহিত ভুল করে পুজোয় ব্যবহৃত ঘটে রেখে দিয়েছিল। পরবর্তীতে পূজো শেষে ঘট বিসর্জন দেয়া হয় পুকুরে। সেই সময় ঘটের সঙ্গে রুপো এবং সোনার আংটি ও পুকুরের জলে হারিয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর মেলেনি সেই দামি গয়নাগুলি। ফলে ট্রলি কাণ্ডে পুকুরে ডুবুরি নামার খবর পেতেই ছুটে আসেন শীলা দেবী। খুনে ব্যবহৃত অস্ত্র ১৫ মিনিটের মধ্যে উদ্ধার হয়ে গেলেও সেই গয়না অবশ্য উদ্ধার হয়নি। প্রিয় পুলিশকর্মীরা এলাকা ছেড়ে চলে গেলে আশাহত হয়ে বাড়ি ফিরে যান শিলা দেবী। দীর্ঘশ্বাস ফেলে বলেন গয়না তো আর পেলাম না দুপুরের খাবারের ব্যবস্থা করি গিয়ে।

মঙ্গলবার পিসি শাশুড়িকে খুনে অভিযুক্ত ফাল্গুনী ঘোষের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে মধ্যমগ্রামের বীরেশপল্লির(Bireshpally) এলাকার পুকুরে নামে ডুবুরি। মা ও মেয়েকে নিয়ে আসা হয় সেখানে। এদিকে ওই পুকুরের জলে ডুবুরি নামতেই এদিক ওদিক থেকে নানা ধরনের অনুরোধ ভেসে আসতে থাকে প্রতিবেশীদের পক্ষ থেকে। কেউ বলেন ওই পুকুরের জলে তার মূল্যবান আংটি হারিয়ে গিয়েছে কেউ আবার বলেন অন্য কিছু। পুলিশ কর্মীরা ও ডুবুরি ১৫ মিনিটের মধ্যে অস্ত্র উদ্ধার করে ওই স্পট ছেড়ে চলে যায়। সমস্ত উৎকণ্ঠার যবনিকা ঘটে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের