বছরের শুরুতেই উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র!

জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ এই তথ্য সম্পর্কে নিশ্চিত করেছেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বছরের শুরুতেই কোরিয়ার পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া। সম্প্রতি জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ এই তথ্য সম্পর্কে নিশ্চিত করেছেন।

জানা গিয়েছে, সর্বপ্রথম এই খবরটি উঠে আসে জাপানের কোস্ট গার্ড থেকে। তবে এটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ‘গত বছর থেকে উত্তর কোরিয়া বারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। যা খুবই দুঃখজনক।’

অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, ‘উত্তর কোরিয়া পূর্ব উপকূল থেকে একটি সন্দেহজনক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে সেটির পরীক্ষা চলছে।’

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে। সেই সময় উত্তর কোরিয়ায় এক আলোচনা সভা চলছিল। এর আগে গত বছর বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল। পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের