৫৯ মিলিয়ন ডলারের বিয়ের ‘ভাইরাল বর’ এবার ৯৯ বছরের কারাদণ্ডের মুখোমুখি

২০২৩ সালের নভেম্বরে টেক্সাসে বিবাহ করেন আমেরিকান ব্যক্তি জ্যাকব ল্যাগ্রোন। বিয়েতে প্রায় ৫৯ মিলিয়ন ডলার খরচ করে আলোচনায় এসেছিলেন জ্যাকব ল্যাগ্রোন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাগ্যের খেলা বড্ড অদ্ভূত! গতকাল পর্যন্তও বিয়েতে কোটি কোটি টাকা খরচ করার জন্যে আলোচনায় ছিলেন বর মশাই, দেখার মতো আয়োজন করেছিলেন বিয়েতে, যা কিনা ধনকুবেরদের বিয়ের অনুষ্ঠানকেও ছাপিয়ে দিয়েছিল। কিন্তু এখন তিনিই খাটতে চলেছেন জেল, মাথায় ঝুলছে হাজতবাসের খাড়া। জেল যাওয়া থেকে এড়াতে আইনী লড়াইয়ে সামিল হয়েছেন তিনি। ঘটনাটি ঠিক কী?

সুত্র অনুযায়ী, ৩০ বছর বয়সী বর মশাই জ্যাকব ল্যাগ্রোন-নামক এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাদের উপর হামলার গুরুতর অভিযোগ রয়েছে। আগামী নভেম্বর থেকে তাঁর বিচার কার্যকর হবে। ২০২৩ সালের নভেম্বরে টেক্সাসে বিবাহ করেন আমেরিকান ব্যক্তি জ্যাকব ল্যাগ্রোন। বিয়েতে প্রায় ৫৯ মিলিয়ন ডলার খরচ করে আলোচনায় এসেছিলেন জ্যাকব ল্যাগ্রোন।

তাঁর জাঁকজমকপূর্ণ বিয়ের ছবি ভিডিও দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন গোটা বিশ্বব্যাপী, এই রাজকীয় বিয়ে সোশ্যাল মিডিয়াতেও আলোড়ন সৃষ্টি করেছিল। মিডিয়া জ্যাকবের বিয়েকে ‘শতাব্দীর সেরা বিয়ে’ হিসেবে তকমা দিয়েছিল। তবে এখন জানা যাচ্ছে, বিয়ের জন্যে আলোচিত নাম সেই জ্যাকের প্রায় ৯৯ বছরের কারাদণ্ড হতে চলেছে। এমন কঠিন সময়ে জ্যাকের স্ত্রীও তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু তাঁর অপরাধ ঠিক কী? ২০২৩ সালের মার্চ মাসে টেক্সাসের ওয়েস্টওয়ার্থ ভিলেজে একটি ঘটনার সময় জ্যাকব ল্যাগ্রোন পুলিশ অফিসারদের উপর গুলি চালিয়ে ছিলেন। আদালতের নথি অনুসারে, ২০২৩ সালে সেই সময়ে টেক্সাসের ওয়েস্টওয়ার্থ ভিলেজে একটি ঘটনার পরে ছুটে যায় পুলিশ। আর তখনই জ্যাকব তিনজন পুলিশ অফিসারের উপর গুলি চালায়।

ইচ্ছাকৃতভাবেই তিনি অফিসারদের উপর গুলি চালিয়ে ছিলেন অভিযোগ। এরপর ২০২৩ সালে ট্যারান্ট কাউন্টি জেলা অ্যাটর্নি তাঁকে ২৫ বছরের কারাদণ্ড দেয়। প্রত্যেক পুলিশ অফিসারকে গুলি করার অপরাধে তাঁর কারাদণ্ড হবে। তবে ২৫ নভেম্বর থেকে আদালতে তাঁর মামলা শুরু হবে, তখনই বোঝা যাবে যে, তিনি দোষী কিনা! এদিকে স্বামীর কারাদন্ডের কথা জানতে পেরেই স্বামীকে ছেড়ে চলে গিয়েছেন জ্যাকবের স্ত্রী। সোশ্যাল মিডিয়াতেও প্রতিটি অ্যাকাউন্ট মুছে ফেলেছেন তিনি।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি