Loading live market data...
Loading active stocks...
Connecting...

পাচারের চেষ্টা,পুলিশের জালে ৬০ কেজি গাঁজা সহ আটক গাড়ির চালক

Share:

নিজস্ব প্রতিনিধি : অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করল কৃষ্ণনগর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ।বুধবার(৫ মার্চ)রাতে নদিয়ার নাকাশিপাড়া থানার সোনাডাঙায় ১২ নম্বর জাতীয় সড়কে চার চাকার একটি গাড়িকে আটক করেন গোয়েন্দারা।ওই গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ৬০ কেজি গাঁজা।গ্রেফতার করা হয় গাড়ির চালক আব্দুল সাত্তার শেখকে।ইতিমধ্যেই ধৃত গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করছে নাকাশিপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর শিলিগুড়ি থেকে নবদ্বীপে পাচার করতে চেয়েছিল উদ্ধারকৃত গাঁজা। তবে তার আগেই হাটে হাঁড়ি ভেঙে দিল পুলিশ।

সম্প্রতি নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে পাচারের আগে ধরা পড়ছিল গাঁজা।এই চক্রের আসল মাথা কে? তা নিয়ে উদ্বেগে পড়েছিল গোয়েন্দারা।এর পেছনে কে বা কারা নাড়ছে কলকাঠি? এই প্রশ্নের জবাব পেতে তৎপর হয় পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সোনাডাঙায় হানা দেয় পুলিশ। হাতেনাতে পাকড়াও করে অপরাধীকে। তবে এর পেছনে কে রয়েছে তা খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছে নাকাশিপাড়া থানার পুলিশ।

উল্লেখ্য, ২০২৪ সালে ডিসেম্বর মাসে চাপড়া থানার সোনপুকুর এলাকায় একটি লরি থেকে এক কুইন্টাল গাঁজা বাজেয়াপ্ত করেছিল পুলিশ। সেই উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৪ লক্ষ টাকা। জানা গিয়েছিল, জাতীয় সড়ক ধরে ওই গাঁজা নদিয়ায় ঢোকানোর ছক কষা হয়েছিল। তদন্তকারীদের অনুমান ছিল, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গাঁজা পাচারের ছক কষা হয়েছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমেছিল। সোনপুকুর এলাকায় থেকে এত পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত হওয়ায় গাঁজা পাচারের মূল পাণ্ডার সন্ধানে রয়েছে নাকাশিপাড়া থানার পুলিশ।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর