লাভপুরে ঋণের বোঝা বইতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি ,বীরভূম : কলকাতার ট্যাংরা এবং কসবার হালতুর পর এবার বীরভূম জেলার লাভপুরে ঋণের বোঝা বইতে না পেরে আত্মঘাতী হল দম্পতি। আমানতকারীদের চাপে পড়ে অসহায় হয়ে কীটনাশক খেয়ে আত্মঘাতি হয় এক দম্পতি। ঘটনাটি ঘটে বীরভূম জেলার লাভপুর থানা(Lavpur P.S.) এলাকার বাবনা গ্রামে। মৃত দম্পতির নাম লক্ষণ মুখোপাধ্যায় ও বনশ্রী মুখোপাধ্যায়। দম্পতির ছোট মেয়ে জানান, তার বাবা ও মা সাইথিয়া আমোদপুর ও বোলপুর – এর(Boalpur) পাঁচটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন।

সুদ সমেত সেই টাকা অনেক হয়ে দাঁড়িয়েছিল। আমানতকারীরা টাকার জন্য চাপ দিচ্ছিল এরপর ওই দম্পতি বিষ খায় বুধবার। খবর পেয়ে দেওর রামগোপাল মুখোপাধ্যায় দাদা বৌদিকে তড়িঘড়ি বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে(Boalpur Hospital) নিয়ে যায়। কিন্তু সেখানেই রাতে মৃত্যু হয় ওই দম্পতির। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, কলকাতার ট্যাংরায় একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু হয়।

তারও তদন্তে উঠে আসে বিপুল পরিমাণ ঋণের বোঝা। বাড়ির তিন মহিলা সদস্যকে খুন করলেও বেঁচে যান পুরুষ সদস্য। অন্যদিকে কসবার হালতুতে একদম প্রতি তাদের আড়াই বছরে কন্যাকে খুন করে আত্মঘাতী হন তার পেছনেও রয়েছে ঋণের বোঝা। আলিপুরদুয়ার জেলার মাদারিহাটেও এক যুবক ও এক বৃদ্ধা এবং শিশুর মৃতদেহ উদ্ধার হয়। ক্রমাগত এই ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত প্রশাসনিক মহল।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের