শিয়ালদহ স্টেশনের ভিড়ে ঠাসা যাত্রীদের মধ্যে থেকে ৩০ লক্ষ টাকার সোনা উদ্ধার,ধৃত ১যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়ালদহ স্টেশন থেকে তিরিশ লক্ষ টাকা মূল্যের সোনা উদ্ধার হল। গ্রেফতারএক যুবক। বনগাঁ শিয়ালদা লোকাল ট্রেনে করে বিপুল পরিমাণ সোনা পাচার করছিল এক যুবক। ওই সোনার ওজন ৩৪৮
. ৭৯ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে গোপন খবরের ভিত্তিতে আরপিএফ জিআরপি তারা শিয়ালদহ স্টেশনে(Sealdaha Station) অভিযান চালায়।

হাজার হাজার যাত্রীর মধ্যে ভিড়ে মিশে থাকা পেট্রোপলের বাসিন্দা রাহুল সাঁতরাকে হাতেনাতে ধরে তারা। তার বয়স মাত্র ২৫ বছর। তার বাড়ি পেট্রাপোল থানার খালিদপুর গ্রামে। ঐ সোনা বাংলাদেশ থেকে পাচারকারীরা এনে তার হেফাজতে দিয়েছিল। এই সোনা সে বড় বাজারে এলাকায় পাচার করার জন্য নিয়েই যাচ্ছিল।

কিন্তু সাব ইন্সপেক্টর হাদ্দেশ কুমার হাতে নাতে রাহুল সাঁতরাকে সোনা সমেত গ্রেফতার করে। শিয়ালদহ জিআরপি থানায় (Sealdaha GRPS)লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃত কত দিন থেকে লোকাল ট্রেনে এই সোনা পাচার করছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। এই অভিযানে ছিল সাব ইন্সপেক্টর হার দেশ কুমার কনস্টেবল অতুল কুমার ও মহিলা কনস্টেবল মাধুরী পাঠক।ধৃত যুবকের সঙ্গে এক মহিলাও থাকার কথা ছিল।

সীমান্ত এলাকায় গরু পাচার বন্ধ হলেও বিভিন্নভাবে সোনা পাচার করার চেষ্টা চালাচ্ছে চোরা কারবারিরা। বেশিরভাগ সময় সোনা পাচারকারীরা সীমান্তেই ধরা পড়ে যাচ্ছে। মহিলাদের এই সোনা পাচারে ব্যবহার করছেন কারবারিরা। ধৃত ব্যক্তি তার কাছ থেকে উদ্ধার হওয়া সোনার বৈধতা প্রমাণ করতে পারেনি। কলকাতার কোথায় সে কার কাছে এই সোনা পাচার করছিল তা জানার জন্য তদন্ত শুরু করেছে শিয়ালদহ জিআরপি পুলিশ।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের