হবিবপুরে ভোটার লিস্টে মিলল ভুতুড়েদের তালিকা, নির্বাচনে তাদের নামে পড়ছে ভোটও

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: এপিকে অশরীর নাম। ওরা নেই ,তবুও আছেন। একজন দুজন নয় বহু। তাঁরা মৃত। তবুও তাঁদের নাম জ্বল জ্বল করছে ভোটার তালিকায়। বিভিন্ন নির্বাচনে ভোটও পড়েছে তাঁদের নামে। গোটা গ্রাম জুড়ে অসংখ্য ভূত। সেই গ্রামের একটি বুথেই খোঁজ মেলে পাঁচ ভূতের। কিন্তু সকলেই ভোটার তালিকায় স্বমহিমায় অবস্থান করছেন। মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের কেন্দুয়া গ্রামের(Kendua Village) ঘটনা। তৃণমূল পঞ্চায়েত সদস্য বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করতেই চোখ ছানাবড়া। গোটা গ্রাম জুড়েই বহু ভূত। গ্রামের একটি বুথেই নম্বর ২৩৪ সেখানেই মিলল ৫ জনের নাম, যাঁরা মৃত।

একজন আবার নিখোঁজ ১০ বছরেরও বেশি আগে থেকে। ওই গ্রামের বাসিন্দা দীপক সাহা, দেবাশীষ তামূলী, মিঠুন দাস, যামুতি রায় এবং পরিতোষ পাল সকলেই মৃত। আমরা তাঁদের বাড়ি গেলে, বাড়ির সদস্যরাও মৃত বলেই জানায়। কেউ কেউ ডেথ সার্টিফিকেটও দেখায়। এছাড়াও লিলি সাহা নামে এই বুথেরই এক মহিলা নিখোঁজ ১০ বছরেরও আগে থেকে। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মনোজিৎ ভগৎ নিজে খতিয়ে দেখতে গিয়ে চমকে ওঠেন। এদিকে,ভুতুড়ে ভোটার খুঁজতে মানিকচকে বুথে বুথে নামলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মন্ডল। ভুয়ো ভোটার(False Voter) খুঁজতে গিয়ে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন।

শুক্রবার সকাল সকাল মানিকচক ব্লকের(Manickchak Block) দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের কার্তিকটোলা বুথে ভুতুড়ে ভোটার খুঁজতে নামেন।ওই বুথে প্রায় ১০৫২ জন ভোটার।এর মধ্যে কয়েক জন ভোটারকে এলাকার মানুষজন চিনেন না বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দা সহ বিশ্বজিৎ বাবু।এই ভোটারদের তালিকা দলীয় ভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে দেবেন বলে জানান।নির্বাচনী বৈতরণী পার করতে বিজেপি এই ধরনের চক্রান্ত করছে বলে অভিযোগ তুলে সরব হন মালদা জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মন্ডল।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের