হাজরা থেকে বন দফতরের অভিযানে উদ্ধার চারটি হাতির দাঁত, ধৃত ৪ পাচারকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে ভিন রাজ্যের চার পাচারকারীকে গ্রেফতার করল বন বিভাগের অপরাধ দমন শাখার অফিসাররা। ধৃতদের থেকে চারটি হাতির দাঁত উদ্ধার হয়। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো(Wild Life Control Beauro) ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল- এর যৌথ উদ্যাগে ভিন রাজ্য থেকে কলকাতা হয়ে হাতির দাঁত পাচারের সময় উদ্ধার হয়। ধৃতরা ঝাড়খন্ড ও বিহার এলাকার বাসিন্দা। ক্রেতা সেজে পাকড়াও হয় এই চার জন পাচারকারী। গোয়েন্দারা তাদের পাকড়াও করেছে। ধৃতদের জেরা করে কলকাতা শহর হয়ে তারা কোথায় এই লক্ষ লক্ষ টাকার হাতির দাঁত চারটি পাচার করছিল তা জানার চেষ্টা করছে অফিসাররা।

নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল থেকেই দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে(Hazra Crossing) সাদা পোশাকে অপেক্ষা করছিল বন দফতরের(Forest Department) গোয়েন্দা অফিসাররা। ব্যস্ত হাজরা মোড় এলাকায় ছিল কড়া নজরদারি। সব সময় হাজরা মোড় এলাকায় পুলিশের কড়া নজরদারি থাকে। কারণ অনতি দূরেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবন। এদিকে সোর্স মারফত খবরের ভিত্তিতে বিকেল নাগাদ বিন রাজ্যের চার পাচারকারী হাত বদল করতে চারটি হাতির দাঁত নিয়ে এসে হাজরা মোড়ে পৌঁছতেই তাদের ঘিরে ফেলে বন বিভাগের গোয়েন্দারা। পালাবার চেষ্টা করেও তারা সফল হয় না। তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় হাতির দাঁত(Elephant Teeth)। একে একে চারটি দাঁত পাওয়া যায়।

তাদের সকলকে নিয়ে যাওয়া হয় বন দফতরের নিজস্ব গোয়েন্দা অফিসে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করে ও তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে এই পাচার চক্রের অন্য রাজ্যে ছড়িয়ে থাকা সেলের সদস্যদের সন্ধান পেতে চাইছে বন দফতর। ধৃতরা এর আগে কলকাতার করিডর ব্যবহার করে বন্যপ্রাণীদের আর কি কি দেহাংশ পাচার করেছে তা জানার চেষ্টা করছে অফিসাররা। কত টাকা আর বিনিময়ে তারা এই পাচার চক্রে কাজ করে এবং সেখানে কিভাবে নির্দেশ আসে কি কি সাংকেতিক চিহ্ন থাকে তা সংগ্রহ করছে গোয়েন্দারা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের