বহরমপুর সংশোধনাগার থেকে উদ্ধার মোবাইল ফোন সহ পালানোর বা আক্রমণের নানা ধরনের হাতিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি ,বহরমপুর: জেলের ভিতর থেকে উদ্ধার মোবাইল ।শুধু মোবাইল নয়, তল্লাশির সময় পাথর বা ইটের টুকরো, দড়ি, তারের টুকরো, ব্লেড, ধারালো করে রাখা চামচও উদ্ধার হয়। বন্দিরা বহরমপুর সংশোধনাগারে কোন পরিকল্পনা করছে কিনা বড় ধরনের অঘটন ঘটানোর তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কারণ এই সংশোধনাগারে খাগড়াগড়কান্ডের অপরাধী বন্দি রয়েছেন। আছে আরো একাধিক জঙ্গি।বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে(Baharampur Jail) থাকা মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই বন্দির কাছে থেকে দুটি মোবাইল উদ্ধার হল। হঠাৎ তল্লাশি চালিয়ে ওই দুই বন্দির কাছে থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে। তার পরে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার(Jail Super) দীপক কুমার সারকী বহরমপুর থানায় সাজাপ্রাপ্ত ওই দুই বন্দির বিরুদ্ধ‌ে লিখিত অভিযোগ করেছেন।

পুলিশ অভিযোগ পাওয়ার পরে ওই দুই সাজা প্রাপ্ত বন্দির বিরুদ্ধে দুটি ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে। গোপনে মোবাইল ফোন ব্যবহার করায় প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে সংশোধনাগারের ভিতর থেকে তারা কার সঙ্গে মোবাইলে(Mobile) কথা বলত তা নিয়েও প্রশ্ন উঠেছে। বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার খাগড়াগড় বিস্ফোরণ মামলায় সাজাপ্রাপ্ত বন্দি তারিকুল ইসলাম যেমন বন্দি রয়েছে, তেমনই এবিটি জঙ্গি সন্দেহে ধৃত একাধিক বিচারাধীন বন্দি রয়েছে। এমন গুরুত্বপূর্ণ সংশোধনাগারে বার বার মোবাইল উদ্ধার হওয়ায় নানা প্রশ্ন উঠেছে। শুধু মোবাইল নয়, তল্লাশির সময় পাথর বা ইটের টুকরো, দড়ি, তারের টুকরো, ব্লেড, ধারালো করে রাখা চামচও উদ্ধার হয়।

কী করে সেখানে মোবাইল এল এবং তারা ফোনে কার সঙ্গে কথা বলত তা তদন্ত করে দেখা হচ্ছে।
তবে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দিদের কাছে থেকে মোবাইল উদ্ধার নতুন কিছু নয়। মাদক মামলায় সাজাপ্রাপ্ত বন্দি জাহাঙ্গীর আলম ওরফে টাকির কাছে থেকে একটি ছোট মোবাইল উদ্ধার হয়েছে এর আগে। জাহাঙ্গীরের বিরুদ্ধে বীরভূমের সিউড়ি থানায় মাদকের মামলা হয়েছিল। সেই মামলা সাজাপ্রাপ্ত বন্দি হল জাহাঙ্গীর। অন্যদিকে ওই ওয়ার্ডেই মাদক মামলায় সাজাপ্রাপ্ত বন্দি মহম্মদ নাসিমের(MD.Nasim) কাছ থেকেও একটি ছোট মোবাইল ফোন উদ্ধার করে‌ছেন সংশোধনাগারের আধিকারিকেরা। নাসিমের বিরুদ্ধে ইকবালপুর থানায় মাদক আইনে মামলা হয়েছিল।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের