দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে ‘ভুতুড়ে’ ভোটারের সংখ্যা জানতে যাচ্ছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকার মধ্যে কত ভুতুড়ে ভোটারদের নাম রয়েছে তা জানাতে এবার নির্বাচন কমিশনে দরবার করবে তৃণমূল কংগ্রেস। আগামী সপ্তাহের মঙ্গলবার দিল্লিতে কমিশনের অফিসে(Delhi Election Comission) ১০ জন সদস্যের সংসদীয় প্রতিনিধিদল হাজির হবেন। যে পরিমাণ ভুতুড়ে ভোটারের খদিশ মিলছে তা তিন মাসের মধ্যে কিভাবে ঝেড়ে ফেলা যাবে এবং সেই কাজ কতটা সম্পন্ন হবে তা জানতেই দিল্লি নির্বাচন কমিশনে হাজির হবেন তৃণমূলের প্রতিনিধিরা। ভোটার তালিকায় এপিক গন্ডগোল। একাধিক ভোটারের নামে একই এপিক নম্বর। আবার এমন কিছু গ্রাম রয়েছে যেখানে ভোটাররা জীবিত নেই। অথচ নির্বাচনের সময় তাদের নামেই পড়ছে ভোট।

অনেকে আবার নিখোঁজ কিন্তু নির্বাচনের সময় তাঁর নামেই ভোটার বাক্সে ভোটাধিকার প্রয়োগ হচ্ছে। তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়(Mamta Banerjee) প্রথম এই অভিযোগ তুলেছিলেন। এরপর ছয়ে শয়ে এই ধরনের ভুতুড়ে ভোটারের হদিস মেলে রাজ্যের বিভিন্ন জেলায়। নির্বাচন কমিশন এই অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়ে আগামী তিন মাসের মধ্যে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দেয়। মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে এই ভুতুড়ে ভোটার নিয়ে অভিযোগ জানাবে তৃণমূলের প্রতিনিধি দল। সূত্রের খবর অনুযায়ী, এই প্রতিনিধি দলে থাকবেন তৃণমূলের লোকসভার ৬ সদস্য এবং রাজ্যসভার চার সদস্য। তিন মাসের মধ্যে ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রক্রিয়া শেষ করা হবে বলে নির্বাচন কমিশন জানালেও মোট কত এপিকে এই ভুতুড়ে ভোটারের নাম রয়েছে তা কিন্তু বিস্তারিতভাবে প্রকাশ্যে আনেনি নির্বাচন কমিশন। সেই প্রশ্নেরই স্পষ্ট উত্তর জানতে কমিশনে যাচ্ছে তৃণমূল দল।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়াম জানিয়েছেন তিন মাসের মধ্যে ডুব্লিকেট এপিক কার্ড সংক্রান্ত ত্রুটি কিভাবে সংশোধন হবে যখন কেউ জানে না মোট কত এই ভুতুড়ে ভোটার কার্ড ইস্যু হয়েছে। কমিশন অফিসে গিয়ে তাই স্পষ্ট চিত্র জানতে চাওয়া হবে। তৃণমূলের এই প্রতিনিধি দলে থাকবেন ডেরেক ও’ ব্রায়াম, কাকলি ঘোষ দস্তিদার ,কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ ,কীর্তি আজাদরা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোটার নিয়ে কারচুপি হচ্ছে এই অভিযোগ তুলে সরব হওয়ার পর তা খুঁজতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। জেলায় জেলায় ভুতুড়ে ভোটার তালিকা স্কুটিনির জন্য তৈরি হয় কোর কমিটি। জেলায় জেলায় তৃণমূল নেতারা ভুতুড়ে ভোটা ধরতে অভিযানে নামলে ধরা পড়ে শয়ে শয়ে ভুতুড়ে ভোটারদের নামের তালিকা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের