বিডিআর হত্যাকাণ্ডে সাক্ষ্য দিতে শেখ হাসিনাকে তলব কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডে সাক্ষ্য দিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তলব করল মোল্লা মুহাম্মদ ইউনূসের গঠিত তদন্ত কমিশন। শেখ হাসিনার পাশাপাশি আরও ১৪ জনকে তলব করা হয়েছে। তার মধ্যে রয়েছেন দুই প্রাক্তন সেনা প্রধান মইন ইউ আহমেদ ও আজিজ আহমেদ। আগামী সাত দিনের মধ্যে কমিশনের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে বা অনলাইনে সাক্ষ্য দিতে পারবেন বঙ্গবন্ধু কন্যা-সহ সমন পাঠানো ১৪ জন। তদন্তের কাজে সহযোগিতা না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর (ত‍ৎকালীন বিডিআর) অনুষ্ঠান চলাকালীনই বিদ্রোহ ঘোষণা করে বিডিআরের একাংশ। আল কায়দা জঙ্গি তথা প্রাক্তন সেনা আধিকারিক মেজর জিয়া ও পাকিস্তানি গুপ্তচর বাহিনী আইএসআইয়ের পরিকল্পনা অনুযায়ী বিদ্রোহী বিডিআর জওয়ানরা বাহিনীর প্রধান মেজর জেনারেল সাকিল আমেদ-সহ ৫৭ সেনা আধিকারিককে নির্মমভাবে খুন করে। এমনকি সেনা আধিকারিকদের স্ত্রী এবং মেয়েদের গণধর্ষণও করা হয়। গণধর্ষণের পরে বেশ কয়েকজন সেনা আধিকারিকের স্ত্রীকে নৃশংসভাবে খুন করা হয়। ঢাকার পিলখানার ওই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছিল দেশের অন্যান্য অংশেও। শেষ পর্যন্ত কঠোর অবস্থান নিয়ে ওই বিদ্রোহ দমন করেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তদন্তে উঠে আসে বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে শেখ হাসিনাকে উচ্ছেদের লক্ষ্য নিয়েই ওই বিদ্রোহ সংগঠিত হয়েছিল। বিদ্রোহীদের পিছনে পূর্ণ মদত ছিল রাষ্ট্রপুঞ্জ, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও পাকিস্তানের গুপ্তচর সংস্থার। ২০১৩ সালের ৫ নভেম্বর ঢাকা মহানগর আদালতের তরফে ৫৭ সামরিক আধিকারিককে খুনে জড়িত থাকার অপরাধে ১৫২ জনকে মৃত্যুদণ্ড এবং ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২৫ জনকে বিদ্রোহে জড়িত থাকার কারণে তিন থেকে দশ বছরের মধ্যে কারাদণ্ডের সাজা শোনানো হয়। নিয়ম অনুযায়ী,  আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) হাইকোর্টে অনুমোদনের জন্য যায়। ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষে তিন বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর রায় ঘোষণা করে। ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন সাজা দেওয়া হয় ১৮৫ জনকে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় ২২৮ জনকে। খালাস পায় হাইকোর্টের রায়ের আগে অবশ্য ৫৪ জন আসামি মারা যান। গত ৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরেই বাংলাদেশের বিভিন্ন জেলে থাকা বিভিন্ন জঙ্গি সংগঠন ও কুখ্যাত সন্ত্রাসীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। ৫৭ সামরিক আধিকারিককে খুনের দায়ে জেল খাটা বিডিআরের সদস্যদেরও মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

পাশাপাশি কট্টর আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধ বিরোধী হিসাবে পরিচিত প্রাক্তন সেনা আধিকারিক মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত কমিশনও গঠন করা হয়। ভারত ও মুক্তিযুদ্ধ বিরোধীদের অভিযোগ, পিলখানায় বিডিআর বিদ্রোহের পিছনে হাত ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা ‘র’-এর। যদিও বিডিআর বিদ্রোহের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান স্পষ্ট জানিয়ে দিয়েছেন ‘পিলখানা হত্যাকাণ্ডের পিছনে সম্পূর্ণ দায়ী বিডিআর সদস্যরা। এ বিষয়ে কোনও ‘যদি, কোনও ‘কিন্তু’ নেই।’

ফজলুর রহমানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের তরফে শনিবার (৮ মার্চ) এক বিবৃতিতে জানানো হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের সময়ে প্রকৃত কী ঘটেছিল তা জানতে শেখ হাসিনা-সহ ১৫ জনকে ডেকে পাঠানো হয়েছে। বাকিরা হলেন-প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রাক্তন  মেয়র ফজলে নূর তাপস, গোপালগঞ্জ-২ আসনের প্রাক্তন সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা-১৩ আসনের প্রাক্তন সাংসদ জাহাঙ্গীর কবির নানক, জামালপুর-৩ আসনের প্রাক্তন সাংসদ মির্জা আজম, ঢাকা-৮ আসনের প্রাক্তন সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এছাড়াও বিডিআরের ৪৪ ব্যাটেলিয়নের তৎকালীন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ শামসুল আলম, ডিজিএফআইয়ের প্রাক্তন ডিজি লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদ, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, র‌্যাবের প্রাক্তন ডিজি হাসান মাহমুদ খন্দকার, প্রাক্তন  পুলিশ আধিকারিক আব্দুল কাহার আকন্দ, নূর মোহাম্মদ ও মনিরুল ইসলাম।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর