ক্যালিফোর্নিয়ার BAPS হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল ভারত

ক্যালিফোর্নিয়ার চিনো হিলসের BAPS হিন্দু মন্দিরে ফের ভাঙচুরের ঘটনাকে 'ঘৃণ্য কাজ' বলে অভিহিত করেছে বিদেশ মন্ত্রক (এমইএ)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যালিফোর্নিয়ার চিনো হিলসের BAPS হিন্দু মন্দিরে ফের ভাঙচুরের ঘটনাকে ‘ঘৃণ্য কাজ’ বলে অভিহিত করেছে বিদেশ মন্ত্রক (এমইএ)। মন্দিরের দেওয়ালে ভুলভাল গ্রাফিতি দিয়ে হিন্দুদের বিকৃত করার চেষ্টা চালিয়েছে খালিস্তানি জঙ্গিরা। আমেরিকায় হিন্দু মন্দিরে আবারও হামলার ঘটনায় ক্ষুব্ধ ভারত, তীব্র নিন্দা জানিয়েছে বিদেশ মন্ত্রক। আর দিন কয়েক বাদেই মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে খালিস্তানি ভোট অনুষ্ঠিত হবে। তার আগেই ক্যালিফোর্নিয়ার BAPS স্বামীনারায়ণ মন্দিরে ফের ভাঙচুর চালাল খালিস্তানি জঙ্গিরা। সঙ্গে গ্রাফিতি দিয়ে আপত্তিকর বার্তাও লেখা হয়। সবটাই পুরুষোত্তম স্বামী নারায়ণ সংস্থা তাঁদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে।

 

সেখানে লেখা ছিল, ‘আমরা কখনই এ ধরনের ঘৃণ্য কাণ্ড-কারখানাকে প্রশ্রয় দেব না। কখনই বিক্ষোভকারীদের এখানে শিকড় গাড়তে দেব না। ক্যালিফোর্নিয়ার চিনো হিলসের মন্দির ভাঙচুরের ঘটনায় হিন্দু সম্প্রদায় ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা শীঘ্রই এখানে শান্তি কামনা করছি।’ BAPS মন্দির সংস্থার পোস্টটি ভাইরাল হতেই ভারত সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র আধিকারিক রণধীর জয়সওয়াল জানিয়েছে, ‘ক্যালিফোর্নিয়ার চিনো হিলসের একটি হিন্দু মন্দির ভাঙচুরের খবর পেয়েছি আমরা। আমরা এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানাই। আমরা স্থানীয় আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে এই কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং উপাসনালয়গুলিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’

 

উত্তর আমেরিকার হিন্দুদের জোট (CoHNA) ও সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা সম্পর্কে একটি পোস্টের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এবং বলেছে, লস অ্যাঞ্জেলসে তথাকথিত খালিস্তানি গণভোটের আগেই ক্যালিফোর্নিয়ার প্রতীকী BAPS মন্দিরের অপবিত্রতার ঘটনা ঘটেছে।পোস্টটিতে ২০২২ সাল থেকে হিন্দু মন্দির ভাঙচুরের ঘটনার একটি তালিকা দিয়েছে। এবং ঘটনাটির তদন্তের দাবি করেছে। উল্লেখযোগ্যভাবে, গত বছরও BAPS হিন্দু মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছিল। ২৫ সেপ্টেম্বর রাতে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে BAPS শ্রী স্বামীনারায়ণ মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছিল। নিউ ইয়র্কের BAPS মন্দিরে একই রকম হামলার ১০ দিনের মধ্যে এই ঘটনাটি ঘটেছিল। যেখানে গ্রাফিতি দিয়ে লেখা হয়েছিল, “হিন্দুরা ফিরে যাও”। যা স্থানীয় হিন্দু সম্প্রদায়কে আতঙ্কিত করে তুলেছিল।

 

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির