সিরিয়ার রাস্তা জুড়ে ছড়িয়ে লাশের সারি, রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১,৩১১

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াইয়ের রক্ত নদীর ধারা বইছে পশ্চিম সিরিয়ায়। গত ৬ মার্চ থেকে দু’পক্ষের মধ্যে শুরু হওয়া সংঘর্ষে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১,৩১১ জন। বাড়ি-বাড়ি ঢুকে আসাদপন্থীদের গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে বর্তমান প্রেসিডেন্ট তথা আল কায়েদা নেতা আহমেদ আল শারার সরকারি বাহিনী। রাস্তায় যাকে পাচ্ছে তাকেই গুলিতে শেষ করে দিচ্ছে। লাতাকিয়া ও তারতুসের রাস্তায় সরিয়ে রয়েছে লাশের সারি। নৃশংস গণহত্যার বিরুদ্ধে টুঁ শব্দটি করতে শোনা যায়নি ইসলামি জঙ্গিদের অন্যতম মদতদাতা তথা রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংস্থার প্রধান ফলকার টুর্ক ও তাঁর গডফাদার তথা রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরসকে। অনেকে প্রিয়জনের শেষকৃত্যে না করে নিজের প্রাণ বাঁচাতে অন্যত্র পালিয়ে গিয়েছেন। একাধিক সংবাদমাধ্যমের দাবি, গাজায় ইজরায়েলি গণহত্যাকে হার মানিয়ে দিয়েছে রাষ্ট্রপুঞ্জের মদতে ঘটা সিরিয়ার গণহত্যা।

গত বছরের ডিসেম্বরেই ইসলামি সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে মস্কোয় আশ্রয় নিয়েছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। যদিও তাঁর অনুরাগী অসংখ্য যোদ্ধা সিরিয়াতেই রয়ে গিয়েছেন। তাদের মূল ঘাঁটি ভূমধ্যসাগর সংলগ্ন লাতাকিয়া ও তারাতুসে। গত ৬ মার্চ থেকে আসাদ অনুসারী হিসাবে পরিচিত আলাউইত সম্প্রদায়কে নিধনের লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করেছে সিরিয়ার বর্তমান শাসক তথা আল কায়েদা জঙ্গি আহমেদ আল শারার নেতৃত্বাধীন হাযাত-আল-শামের জঙ্গিরা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে আসাদের অনুরাগীরা। দু’পক্ষের মধ্যে শুরু হয়েছে রক্তক্ষয়ী লড়াই। আর সেই লড়াইয়ের মধ্যে পড়ে প্রাণ হারাচ্ছেন নিরীহ নাগরিকরা।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে রবিবার সকাল পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে ১ হাজার ৩১১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে আসাদপন্থী যোদ্ধা ২৫০ জন। বর্তমান প্রেসিডেন্টের নেতৃত্বাধীন আসরকারি বাহিনীর ২৩১ জন যোদ্ধা রয়েছেন। বাকিরা নিরীহ নাগরিক এবং তারা সবাই আলাউইত সম্প্রদায়ের। তাঁদের অধিকাংশকেই মারা হয়েছে খুব কাছ থেকে গুলি করে।

গত কয়েকদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাপন। সরকারের তরফে আসাদপন্থীদের শিক্ষা দিতে লাতাকিয়া প্রদেশের বড় অংশেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মিলছে না পানীয় জল এবং পর্যাপ্ত খাবার। ঘর ছেড়ে কেউ রাসতায় বের হলেই গুলিতে ঝাঁঝরা করে দিচ্ছে সরকারি বাহিনী। রাস্তা জুড়ে ছড়িয়ে রয়েছে মৃতদেহের স্তূপ।  যদিও সিরিয়ার অন্তর্বর্তী সরকার দাবি করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তোরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির