আচমকাই নবান্নে মমতার কাছে নওশাদ, রাজনৈতিক মহলে জোর জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। আজ সোমবার (১০ মার্চ) বিকালে সটান নবান্নে হাজির হন ভাঙড়ের বিধায়ক। প্রায় ২২ মিনিট ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও নওশাদের দাবি, ‘অন্য কোনও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নবান্নে যাননি। তাঁর বিধানসভা এলাকায় বিধায়ক তহবিলের টাকা খরচ নিয়ে সমস্যা দেখা দিয়েছে। ওই সমস্যা জানাতেই রাজ্যের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষা‍ৎ করেছেন।’  একই সঙ্গে তিনি জানিয়েছেন ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সন্তুষ্ট।’

আগামী বছরই বাংলায় বিধানসভা ভোট। আর ওই ভোটে বড় ফ্যাক্টর সংখ্যালঘুরা। রাজ্যে ক্ষমতার পালাবদল থেকেই সংখ্যালঘু ভোটাররা ঝুঁকেছেন তৃণমূলের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপরে আস্থা প্রকাশ করে চলেছেন। সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ভাঙন ধরাতে গত বিধানসভা ভোটে আইএসএফের সঙ্গে জোট বেঁধেছিল সিপিএম। এমনকি ‘মুসলিম’ মন জয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মহম্মদ সেলিমকে রাজ্য সম্পাদক পদেও বসিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বাম জমানার ৩৫ বছরে উপেক্ষিত সংখ্যালঘুরা আর বিশ্বাস করতে চাইছেন না সিপিএমকে। তবুও চেষ্টার ত্রুটি নেই আলিমুদ্দিন স্ট্রিটের কর্তাদের। আর এক্ষেত্রে আইএসএফের নওশাদ সিদ্দিকীকেই মমতার সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ভাঙন ধরানোর ‘অস্ত্র’ হিসাবে ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মহম্মদ সেলিম-বিমান বসুরা।

সেই নওশাদই এদিন সটান নবান্নে পৌঁছে যাওয়ায় আলিমুদ্দিনের হর্তা্-কর্তাদের কপালে গভীর চিন্তার ভাঁজ পড়েছে। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের অন্য কোনও মানে না খুঁজতে সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন ভাঙড়ের বিধায়ক। তাঁর কথায়, ‘আমার এলাকায় এমএলএ ল্যাডের টাকা পঞ্চায়েত সমিতি খরচ করছে না। ফেলে রাখছে। তাতে সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে। বিধানসভাতেও বিষয়টি তুলেছিলাম। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে অন্যদের কাছ থেকে সদুত্তর পাইনি। তাই রাজ্যের অভিভাবকের কাছে ছুটে এসেছিলাম। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, সমস্যার সমাধান করবেন। নিয়ম মেনেই কাজ হবে।’ আচমকাই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক করানোর পিছনে তৃণমূল কংগ্রেসের এক বিধায়কের হাত রয়েছে বলেও স্বীকার করে নিয়েছেন ভাঙড়ের বিধায়ক। যদিও সেই বিধায়কের নাম প্রকাশ্যে আনতে চাননি।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের