পাকিস্তানে ৪৫০ যাত্রীবোঝাই ট্রেন ছিনতাই করল বালুচ জঙ্গিরা, জরুরি অবস্থা জারি

এবার আস্ত ট্রেন ছিনতাই করল সন্ত্রাসীরা। মঙ্গলবার (১১ মার্চ) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পেশোয়ারগামী তীব্র গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিমান নয়, এবার আস্ত ট্রেন ছিনতাই করল সন্ত্রাসীরা। মঙ্গলবার (১১ মার্চ) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পেশোয়ারগামী ট্রেনে তীব্র গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। যার ফলে প্রাদেশিক সরকার স্থানীয় কর্তৃপক্ষকে জরুরী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বলে স্থানীয় সংবাদ সূত্রের খবর। আর সন্ত্রাসীদের তীব্র গুলিবর্ষণে ট্রেনের চালক গুরুতর আহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী বিচ্ছিন্নতাবাদী বালুচ লিবারেশন আর্মি দাবি করেছে যে, তাঁরা বোলানে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করেছে এবং ৪৫০ জনেরও বেশি লোককে বন্দী করেছে। ট্রেন থেকে নিরাপত্তা বাহিনীকেও বন্দি করেছে। সুপরিকল্পিত অভিযান চালিয়েছে তাঁরা, তাঁদের মুক্তিযোদ্ধারা রেললাইন উড়িয়ে দিয়েছে, যার ফলে জাফর এক্সপ্রেস থামতে বাধ্য হয়েছে। যোদ্ধারা ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং সমস্ত যাত্রীদের বন্দি করেছে।

তাঁরা আরও সতর্ক করে দিয়েছে, যদি তাঁদের বিরুদ্ধে কোনও সামরিক অভিযান শুরু করা হয়, তাহলে তারা তাদের সকলকে হত্যা করবে। এ পর্যন্ত ছয়জন সৈন্য নিহত হয়েছে। ট্রেনটির ৪৫০ জনকে বন্দী করেছে। বন্দীদের মধ্যে রয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী, পুলিশ, সন্ত্রাসবিরোধী বাহিনী (ATF) এবং ইন্টার-সার্ভিসেস ইন্টিলেজেন্সের (ISI) সক্রিয় কর্তব্যরত কর্মীরাও। তাঁরা সকলেই ছুটিতে পঞ্জাব প্রদেশে যাচ্ছিলেন বলে সুত্রের খবর।

ট্রেনের ভিতরে থেকেই সন্ত্রাসীগোষ্ঠী স্পষ্ট সতর্ক করে দিয়েছে যে, ট্রেনে উপস্থিত সৈন্যরা যদি কোনও পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে তবে সমস্ত বন্দীকে হত্যা করা হবে। তবে সন্ত্রাসী অভিযানের সময় BLA সন্ত্রাসীরা নারী, শিশু এবং বালুচ ভ্রমণকারীদের ছেড়ে দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী, BLA ফিদায়িন ইউনিট, মাজিদ ব্রিগেড এই অভিযানের নেতৃত্ব দিয়েছে। যার মধ্যে রয়েছে ফতেহ স্কোয়াড, STOS এবং গোয়েন্দা শাখা জিরাব।

উল্লেখ্য, কয়েকদিন আগে, বেলুচ গোষ্ঠীগুলি পাকিস্তান এবং চিনের বিরুদ্ধে নতুন আক্রমণের ঘোষণা দিয়েছে। বেলুচ প্রতিরোধ গোষ্ঠী সম্প্রতি সিন্ধি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির সঙ্গে যুদ্ধ মহড়া সম্পন্ন করেছে এবং একটি নির্ণায়ক যুদ্ধ কৌশল ঘোষণা করেছেন। আর বিদ্রোহী সন্ত্রাসগোষ্ঠী BRAS-এর আগমন পাকিস্তানে চিন পরিচালিত অনেক CPEC প্রকল্পের জন্য একটি বড় হুমকি। বেলুচ রাজি আজোই সাঙ্গার (BRAS) এর একটি যৌথ বৈঠকের পর একটি বিবৃতি জারি করা হয়েছিল, যেখানে অংশীদার সংগঠনগুলির উচ্চ-স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছিলেন বালুচ লিবারেশন আর্মি, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট, বালুচ রিপাবলিকান গার্ডস এবং সিন্ধি লিবারেশন অর্গানাইজেশন সিন্ধুদেশ রেভোলিউশনারি আর্মির সদস্যরা। এই বৈঠকে আরও বলা হয়েছিল যে, BRAS শীঘ্রই বেলুচ ন্যাশনাল আর্মির রূপ নেবে।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তোরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির