প্রথম পক্ষের স্ত্রীকে খুন করে গাছে ঝুলিয়ে দিল দ্বিতীয় পক্ষের স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি ,মুর্শিদাবাদ: দ্বিতীয় পক্ষের স্ত্রীকে মেনে নিতে পারেননি প্রথম পক্ষের স্ত্রী আজমিরা খাতুন (২২)। তাই পথের কাঁটা দূর করতে শ্বাসরোধ করে খুন করে বাড়ির উঠোনে পেয়ারা গাছের ডালে গলার সঙ্গে দড়ির ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয় বলে আজমিরার পরিবারের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার(Baharampur P.S.) শাহজাদপুর পঞ্চায়েতের দুর্গাপুর গাগরাখালি গ্রামে। ওই ঘটনার খবর পেয়ে আজমিরার বাড়ির লোকজন গিয়ে দেখেন মেয়ে গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় পেয়ারা গাছের ডালের সঙ্গে ঝুলছে। পরে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে এসে ময়নাতদন্তে পাঠায়।ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বহরমপুর থানায় আজমিরার স্বামী রাকিবুল, শাশুড়ি তাঞ্জিলা, রাকিবুলের দ্বিতীয় পক্ষের স্ত্রী রিজিয়া খাতুন, রিজিয়ার মা সকি বিবি ও রাকিবুলের এক মামা রাইহান শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পরেই সকলেই বাড়ি ছেড়ে পালিয়েছে। খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তাদেরকে গ্রেফতার করার চেষ্টা চলছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থানার বাসুদেবখালি (Basudebkhali Village)এলাকার বাসিন্দা আজমিরার সঙ্গে প্রায় দু’বছর আগে বিয়ে হয় রাকিবুলের। রাকিবুল পাশপোর্ট-ভিসা করে দেওয়া পেশার সঙ্গে জড়িত। আজমিরার পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে টাকা-পয়সা নিয়ে আসার জন্য আজমিরার উপরে চাপ সৃষ্টি করত রাকিবুল(Rakibul)। এক বার ধার-দেনা করে ৫০হাজার টাকা দেওয়া হয়েছিল। এর পরে কন্যা সন্তান হওয়ার পরে ফের টাকার দাবি করে কাজের সন্ধানে আরব মুলুক যাবে বলে। বাধ্য হয়ে জমি বিক্রি করে ১ লক্ষ টাকা তুলে দিয়েছিলেন শ্বশুর। ওই টাকা নিয়ে তিন মাস আগে আরব মুলুক না গিয়ে মুম্বাইয়ে চলে গিয়েছিল প্রেমিকাকে সঙ্গে নিয়ে। সেখানে প্রেমিকার সঙ্গে কাটিয়ে দেড় মাস আগে গ্রামে ফিরে তাকে বিয়েও করে। এ নিয়ে গ্রামে সালিশি সভাও বসেছিল। কিন্তু কিছু হয়নি।

এ দিকে দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে এসে রাখার জন্য আজমিরার উপরে রাকিবুল মানসিক ও শারীরিক অত্যাচার চালাত বলে অভিযোগ। এমনকি দ্বিতীয় পক্ষের স্ত্রীকে মেনে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করত বলেও অভিযোগ। কিন্তু বহরমপুর কলেজ থেকে স্নাতক পাশ আজমিরা তা মেনে নেয়নি। আজমিরার এক কাকা সেরিফুল হোসেন বলেন, “আজমিরা শিক্ষিত। ফলে ওই দ্বিতীয় পক্ষের স্ত্রীকে সে মেনে নিতে রাজি হয়নি। এ জন্য কিছুদিন আগে তার মুখে অ্যাসিড ছুঁড়ে মারার চেষ্টা করে রাকিবুল। কোনও রকমে সরে যাওয়ায় বেঁচে যায় ভাইজি।”আজমিরার বোন কাশ্মীরা খাতুন বলেন, “আমার দিদি আত্মহত্যা করেছে বলে জানানো হয়। তখন রাত দুটো বাজে। এর পরে গিয়ে দেখি দিদি পেয়ারা গাছের ডালে দড়ির ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। তার পা কিন্তু মাটিতে ঠেকে রয়েছে। পিঠে ও হাতে ছেঁচড়ে নিয়ে যাওয়ার দাগ রয়েছে। উঠোনেও তার ছাপ রয়েছে। আসলে ঘরের মধ্যে শ্বাস রোধ করে খুন করে নিয়ে এসে বাইরে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছি।”

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের