দুই দেশের ভোটার একসাথে, মুর্শিদাবাদে মিলল প্রমাণপত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: ভারতীয় নির্বাচনে ভোট দিয়ে যায় বাংলাদেশের নাগরিক। এতদিন বিরোধীরা বাংলাদেশ থেকে ভোট দিয়ে যায় অভিযোগ তুলেছেন। এবার সেই ঘটনা সামনে এল। এক এপিকে দুই রাজ্য এর ভোটার নিয়ে রাজ্য রাজনীতি চলছে তোলপাড়। এবার সামনে এল একসাথে দুই দেশের নাগরিক হওয়ার প্রমাণপত্র।মুর্শিদাবাদের জলঙ্গীর(Jalangi) ঘোষপাড়া এলাকার বাসিন্দা বুলবুল আহমেদ বকুল। যিনি একসঙ্গে ভারত এবং বাংলাদেশের দু- দেশের নাগরিক। বর্তমানে বাংলাদেশের ঢাকায়(Dhaka) বসবাস করছেন। কিন্তু ভারতবর্ষের প্যান কার্ড,রেশন কার্ড,খাদ্য সুরক্ষার কার্ড রয়েছে তার।

এমনকি নিয়মিত রেশন পর্যন্ত তোলা হয়। ২০১৯ সালে লোকসভা ভোট দিয়ে গেছেন,পাশাপাশি ২০২০ সালে বুলবুল আহমেদ বকুলের নামে তার পিতা জমি পর্যন্ত রেজিষ্ট্রি করে দিয়েছে বলে জানান। ভুতুড়ে ভোটার খুঁজতে মুখ্যমন্ত্রী(CM) নির্দেশ দিয়েছিলেন। তারপর গ্রামে গ্রামে ঘুরছেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু এবার সামনে এলো দুই দেশের নাগরিক একসাথে হওয়ার প্রমাণ পত্র। কি করে এই ঘটনা ঘটছে প্রশাসনের মন্তব্য এক শ্রেণীর অসাধু ব্যক্তি মোটা টাকার বিনিময়ে বাংলাদেশিদের এদেশে প্রবেশ করার পর ভারতের পরিচয় পত্র থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি করে দিচ্ছে।

এর ফলে দুই দেশের নাগরিকত্ব থেকেই যাচ্ছে তাদের। এই ঘটনা বন্ধ করতেই ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় এই চক্রের একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। এই চক্র আর কত এই ধরনের ‘ভুতুড়ে’ ভোটার তৈরি করে দিয়ে গেছে তার সন্ধান চালাচ্ছে প্রশাসন।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের