মুখ্যমন্ত্রীকে কটাক্ষের জেরেই ‘আইফা’র মনোনয়ন পেলেন না সোনু নিগম!

আসলে মাস কয়েক আগে জয়পুরে অনুষ্ঠিত সোনুর একটি কনসার্টের মাঝখানে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এবং অন্যান্য মন্ত্রীরা বেরিয়ে গিয়েছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ এর আইফা অনুষ্ঠানে ডাক পাননি বিখ্যাত গায়ক সোনু নিগম। সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষোভ প্রকাশ করলেন স্বনামধন্য গায়ক। গত ৮ এবং ৯ মার্চ রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হয়েছে ‘IIFA Award’ এর অনুষ্ঠান। যেখানে সেরা অভিনেত্রী হয়েছেন কৃতি স্যানন এবং সেরা অভিনেতা হয়েছেন বিক্রান্ত ম্যাসি। সেরা চলচ্চিত্র হয়েছে ‘লাপাতা লেডিজ’। কিন্তু সারা বছর এত ব্লকবাস্টার গান উপহার দিয়েও মনোনয়ন পাননি সোনু নিগম। ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম সেরা গায়ক সোনু নিগম। নিজের সুরেলা কন্ঠ দিয়ে কোটি কোটি ভক্তদের হৃদয় জয় করেছেন তিনি। কিন্তু এ বছর আইফা award-এ মনোনয়ন দেওয়া তো দূরের কথা, আমন্ত্রণও জানানো হয়নি গায়ককে। এই বিষয়ে সোনু তাঁর দুঃখ ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এবং আইফা মনোনীত গান ও গায়কদের তালিকা শেয়ার করে নিয়েছেন।

যেখানে সেরা গায়ক মনোনয়নের তালিকায় দিলজিৎ দোসঞ্জ, অরিজিৎ সিংহ, করণ আউজলা, বাদশা, জুবিন ন্যটিয়ালের নাম রয়েছে। কিন্তু সোনু নিগমের নাম নেই। তাতেই দুঃখ প্রকাশ করে গায়ক ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ আইফা, সর্বোপরি আপনাকে হয়তো আমলাতন্ত্রের কাছেও জবাবদিহি করতে হয়েছিল।’ সঙ্গে পোস্টে জুড়ে দিয়েছেন ‘ভুল ভুলাইয়া ৩’-এর তাঁর গাওয়া ‘মেরে ঢোলনা 3.0’ গানটি। যা ২০২৪ সালের দর্শকদের চোখে সেরা গান ছিল। আসলে মাস কয়েক আগে জয়পুরে অনুষ্ঠিত সোনুর একটি কনসার্টের মাঝখানে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এবং অন্যান্য মন্ত্রীরা বেরিয়ে গিয়েছিলেন। ধারণা, সেখানে গায়কের কয়েকটি গান এবং মন্তব্য ভালো লাগেনি মন্ত্রীমহলের, তাই তাঁরা উঠে বেরিয়ে গিয়েছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Sonu Nigam (@sonunigamofficial)

বিষয়টি গায়ক নিজেই সোশ্যাল মিডিয়ায় এসে জানিয়েছিলেন।সেই কারণেই হয়তো সোনুকে আইফা অনুষ্ঠানে ডাকা হয়নি বলে অনুমান করছেন অনেকে। এদিন সোনু পোস্টটি শেয়ার করার পরপরই, ভক্তরা বলেছিলেন যে মেরে ঢোলনা ৩.০ এর জন্য তিনি পুরষ্কার পাওয়ার যোগ্য ছিল। যেটির সুর করেছিলেন অমল মালিক। একজন বলেছেন, ‘সোনু নিগমের শো ছেড়ে মাঝপথে উঠে গিয়েছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।সেই কারণেই হয়তো এভাবে গায়ককে তিরস্কার করা হল। তবে সোনুর মনোনয়ন না পাওয়ার জন্যে রাজস্থানের মুখ্যমন্ত্রী দায়ী হতে পারেন না।’

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক