পারিবারিক অশান্তির জেরে গৃহবধূকে খুনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: পারিবারিক অশান্তির জেরে গৃহবধূকে খুনের অভিযোগ। স্বামী সহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ভূতনি থানার(Bhutni P.s.) পঞ্চুটোলা এলাকায়। ঘটনাই ভুতনি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনায় মৃত গৃহবধুর পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।মৃত গৃহবধুর নাম পূজা মন্ডল।বয়স ২৩ বছর। বিহারের (Bihar)কাঠিয়ার জেলায় বাবার বাড়ি। গত প্রায় চার বছর আগে ভুতনি থানার পঞ্চুটোলা(Panchutala Village) গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর অচিন্ত্য মন্ডলের সঙ্গে বিবাহ হয়।

বর্তমানে তাদের তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে। রবিবার বিকেলে ওই গৃহবধূর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত গৃহবধুর পরিবারের অভিযোগ, সামান্য সামান্য কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকতো। প্রায় মারধরের মত ঘটনা ঘটতো। হঠাৎ করে ফোন মারফত জানতে পারে তাদের মেয়ের মৃত্যু হয়েছে। দেহ যে অবস্থায় রয়েছে তা দেখে স্পষ্ট তাকে খুন করা হয়েছে। স্বামীরসহ শ্বশুরবাড়ির লোকেরা তাকে খুন করেছে বলেই দাবি করছে মৃত গৃহবধুর বাবার বাড়ি লোকজন।

এদিকে স্বামী অচিন্ত্য মন্ডল সহ শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে ভূতনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত গৃহবধূ পরিবারের লোকজন।পুলিশ দেহ উদ্ধার করে হেফাজতে নেওয়ার পাশাপাশি ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনা ন্যায় বিচারের দাবি তুলেছে মৃত গৃহবধুর পরিবারের সদস্যরা।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর