আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের তারকা ব্যাটার

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনাই সত্যি হল। আন্তর্জাতিক ক্রিকেটকে ‘আলবিদা’ জানালেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ব্যাট-গ্লাভস তুলে রাখার কথা জানিয়েছেন ৩৯ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। খানিকটা আবেগপ্রবণ হয়ে তিনি লিখেছেন ‘সমস্ত প্রশংসা শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

২০০৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। ১৭ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের জার্সি গায়ে বাইশ গজ দাপিয়ে বেড়িয়েছেন। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। গত বছর অর্থা‍ৎ ২০২৪ সালের অক্টোবরে হায়দরাবাদে ভারতের বিপক্ষে ম্যাচ শেষেই টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন। তিন সংস্করণ মিলিয়ে দেশের হয়ে মোট ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩৯ বছর বয়সী ক্রিকেটার। মুশফিকুর রহিম  (৪৭০) ও সাকিব আল হাসানের (৪৪৭) পর তাঁর স্থান। গত মাসে রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪ বলে ৪ রানের ইনিংস খেলায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মাহমুদউল্লাহ। তাতেই এতটাই অভিমানাহত হয়েছিলেন যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২০২৫ সালের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় তার নাম না রাখার অনুরোধ জানিয়েছিলেন মাহমুদউল্লাহ।

ফেসবুকে এদিন অবসরের কথা ঘোষণা করতে গিয়ে ৩৯ বছর বয়সী ব্যাটার লিখেছেন, ‘সবকিছু সবসময় পারফেক্টভাবে শেষ হয় না, তবে আপনাকে সেটা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়।’ পরিবারের অবদান তুলে ধরে তিনি লিখেছেন, ‘একটা বড় ধন্যবাদ আমার বাবা-মা, শ্বশুরবাড়ির সদস্যদের, বিশেষ করে আমার শ্বশুরকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার ভাই এমদাদ উল্লাহকে, যিনি শৈশব থেকে আমার পাশে ছিলেন, আমার কোচ ও মেন্টর হিসেবে। ধন্যবাদ আমার স্ত্রী ও সন্তানদের, যারা সবসময় আমার পাশে ছিল, ভাল ও খারাপ সময়ে আমার সহায়তা করেছে। আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজ জার্সিতে মিস করবে।’  

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?