মাঝ রাতে বুকে ব্যথা? ফোন করলেই পৌঁছে যাবে ‘দুয়ারে ইসিজি’ পরিষেবা

গত ৩ মার্চ, সোমবার থেকে মেদিনীপুর শহরের শরৎপল্লি পুরস্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে X-RAY পরিষেবা চালু করে নজির গড়েছিল পুরসভা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মাঝরাতে বুকে ব্যাথা! হার্টের যে কোনও সমস্যা বুঝতে দরকার ECG। কিন্তু রাতে হাসপাতাল ছাড়া এমন ব্যবস্থা কোথায় পাওয়া যাবে? তা চিন্তা করতে করতেই সব শেষ। মুহূর্তেই মৃত্যুর মুখে ঢলে পড়েন হৃদ রোগী। তবে এবার থেকে মেদিনীপুরের বাসিন্দাদের আর চিন্তা নেই! ফোন করলেই দুয়ারে মিলবে ECG পরিষেবা। গত ৩ মার্চ, সোমবার থেকে মেদিনীপুর শহরের শরৎপল্লি পুরস্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে X-RAY পরিষেবা চালু করে নজির গড়েছিল পুরসভা। এবার বিনামূল্যে ‘ECG’ পরিষেবা চালু করল পুরসভা। শরৎপল্লী, বল্লভপুর ও কুইকোটা এবং মেদিনীপুর পুরসভার নিজস্ব স্বাস্থ্য কেন্দ্রে এবার থেকে মিলবে সম্পূর্ণ বিনামূল্যে ECG পরিষেবা। যাতে উপকৃত হবেন সাধারণ মানুষেরা। আর এই পরিষেবা ২৪ ঘন্টা।

মাঝরাতে বুকের কোনও সমস্যা হলে একটি ফোন কলেই দুয়ারে হাজির হবে এই পরিষেবা। গতকাল বুধবার বিকেলে একটি সাংবাদিক বৈঠকে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তাঁদের একটি অত্যাধুনিক এক্স-রে মেশিন দিয়েছেন, ঠিক তেমনই চারটি অত্যাধুনিক ইসিজি মেশিনও উপহার দিয়েছেন। আর বুধবার থেকেই মেদিনীপুরের চারটি স্বাস্থ্য কেন্দ্রে ECG পরিষেবা চালু করা হয়েছে।

রবিবার এবং ছুটির দিনগুলি বাদ দিয়ে সবসময়ই এই পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান। তিনি আরও জানিয়েছেন, শুধু পুরসভার স্বাস্থ্য কেন্দ্রেই নয়, রাত-বিরেতে বা জরুরী প্রয়োজনেও বাড়িতে বাড়িতে গিয়েও এই পরিষেবা দিয়ে আসবেন পুরকর্মীরা। তার জন্যে খুব শীঘ্রই তিন-চারটি ফোন নম্বর দিয়ে দেওয়া হবে। সেই নম্বরে একটি ফোন করলে ‘দুয়ারে ইসিজি’ পরিষেবা নিয়ে হাজির হবে পুরকর্মীরা। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার প্রকল্পও সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। শহরে হৃদরোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। তাই মুখ্যমন্ত্রীর সহায়তায় মেদিনীপুর পুরসভার এমন উদ্যোগ আরও একবার আন্তর্জাতিক স্তরে বাংলার মান উঁচু করল।

 

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিবপুরের কাজিপাড়ায় ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি