সিরিয়ায় বাতিল সংবিধান, শরিয়াহ আইন মেনে চলবে দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্র্যাশামতোই সিরিয়ার দেশত্যাগী প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময়ে চালু থাকা সংবিধান বাতিল করল জঙ্গি সংগঠন আল-কায়েদার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবারই (১৩ মার্চ) অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা অস্থায়ী সংবিধানের খসড়ায় স্বাক্ষর করেছেন। এখন থেকে শরিয়া বা ইসলামী আইন মেনেই পরিচালিত হবে সিরিয়া। অর্থা‍ৎ অর্ধেক আকাশের মালকিন নারীদের আফগানিস্তান ও ইরানের মহিলাদের মতোই নারকীয় জীবনযাপন করতে হবে। সেই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতাও খর্ব করা হল।

গত ডিসেম্বরেই কুখ্যাত জঙ্গি সংগঠন আল-কায়েদার সহযোগী এবং কট্টর মৌলবাদী সংগটন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বিদ্রোহীরা ত‍ৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দেশ ছাড়া করে ক্ষমতা দখল করেন। মধ্যপ্রাচ্যের দেশটিতে রাজনৈতিক পালাবদলের পরেই জল্পনা শুরু হয়েছিল, পুরনো সংবিধান বাতিল করে নতুন সংবিধানের অধীনে দেশের শাসনভার পরিচালনা করা হবে। নতুন সংবিধান প্রণয়নের উদ্দেশে বাশারের বিরুদ্ধে বিদ্রোহে অংশ নেওয়া নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ওই বৈঠকে দেশের পুরনো সংবিধান বাতিল করে একটি নতুন সংবিধান প্রণয়নের জন্য সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।

এদিন সাংবাদিক সম্মেলনে অস্থায়ী সংবিধান প্রণয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্য আব্দুলহামিদ আল-আওয়াক জানান ‘বাশার পরিবারের জমানায় যে সংবিধান চালু ছিল। তা বাতিল করা হচ্ছে। তবে পুরনো সংবিধানের মতোই নয়া সংবিধানে রাষ্ট্রপ্রধানকে বাধ্যতামূলকভাবে মুসলিম দর্মাবলম্বী হতে হবে। আগামী পাঁচ বছর দেশ পরিচালিত হবে ইসলামী আইন মোতাবেক। পুরনো সংবিধানকে বাতিল করে নয়া সংবিধান চালুকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির