পাকিস্তানকে গোপন তথ্য পাচার,ধৃত অর্ডন্যান্স ফ্যাক্টরির আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি :পাকিস্তানি গুপ্তচরকে গোপন তথ্য ফাঁস করার দায়ে উত্তর প্রদেশের এক ব্যক্তিকে গ্রেফতার করল গোয়েন্দারা। ধৃত ব্যক্তি হলেন অর্ডন্যান্স ফ্যাক্টরির এক আধিকারিক। গোয়েন্দারা জানিয়েছে অর্ডন্যান্স ফ্যাক্টরির ওই আধিকারিক ওয়াটস্যাপের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ নথি পাচার করেছিলেন। অভিযু্ক্তের নাম রবীন্দ্র কুমার। বৃহস্পতিবার গভীর রাতে লখনউয়ের এটিএস সদর দফতর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্ত রবীন্দ্র কুমারের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে।পাকিস্তান হ্যান্ডলারদের কাছে ভারতীয় সামরিক বাহিনী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতেন তিনি। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গোয়েন্দাদের দল। কি কি তথ্য পাকিস্তানের হাতে গিয়েছে তা জানার চেষ্টায় তদন্তকারীরা।

এই নিয়ে এটিএস কর্মকর্তারা জানিয়েছেন, ফিরোজাবাদের হযরতপুরে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে(অস্ত্র কারখানা)চার্জম্যান হিসেবে নিযুক্ত ছিলেন রবীন্দ্র কুমার। তিনি ‘নেহা শর্মা’ নামে এক সন্দেহভোজন মহিলার কাছে প্রতিরক্ষা সংক্রান্ত সংবেদনশীল নথিপত্র পৌঁছে দিয়েছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই নেহা শর্মাই হলেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্য। একইসঙ্গে এটিএস আরও জানিয়েছে, ২০২৪ সালের জুন-জুলাই মাসে ফেসবুকের মাধ্যমে নেহার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল রবীন্দ্র কুমারের। ধীরে ধীরে সম্পর্ক গড়ায় প্রেমে। নেহা শর্মার ফাঁদে পড়ে গুরুত্বপূর্ণ সব তথ্য ফাঁস করেছেন রবীন্দ্র।

গত ১২ মার্চ রবীন্দ্র কুমারকে আগ্রার ATS ফিল্ড ইউনিটে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। জিজ্ঞাসাবাদের সময়, রবীন্দ্রের কথায় যথেষ্ট অসঙ্গতি ছিল। তাতেই আরও সন্দেহ হয় গোয়েন্দাদের। তবে প্রথম দিকে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তিনি। পরে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রাত্রিযাপন করার সিদ্ধান্ত নেন তদন্তাকরীরা।পরের দিন, কুমারকে লখনউতে ATS সদর দফতরে আনা হয়। তার মোবাইল ফোন Redmi Note 9 Pro – পরীক্ষা করার জন্য জমা নেওয়া হয়। আর তাতেই ধরা পড়ে আসল রহস্য। তদন্তে জানা গেছে যে এই নম্বরটি নেহা শর্মা নামে এক মহিলার। রবীন্দ্র কুমার তার সঙ্গে গোপনে যোগাযোগ করেছিলেন। এমনকী তার নাম ভুল নামে সেভ করে রেখেছিলেন যাতে কেউ সন্দেহ না করে।

 

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি