মাঝ আকাশে যাত্রীবাহী আমেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন

মাঝ আকাশেই বিমানের ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় তড়িঘড়ি সেটিকে জরুরি ভিত্তিতে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝ আকাশেই আগুন ধরে গেল আমেরিকা এয়ার লাইন্সের যাত্রীবাহী একটি বিমানে। ১৭৮ জন যাত্রী নিয়ে বিমানটি কলোরাডো থেকে ডালাসে যাচ্ছিল বলে জানা গিয়েছে। যার মধ্যে ছয়জন ক্রু সদস্যও ছিলেন। কিন্তু মাঝ আকাশেই বিমানের ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় তড়িঘড়ি সেটিকে জরুরি ভিত্তিতে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। এরপর যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে।

যেখানে বিমানের ডানাতে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখা যাচ্ছে। কালো ধোঁয়ায় মুড়ে গিয়েছে চারপাশ। অবতরণের পর বিমানটি গেটের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই বিমানের ইঞ্জিন সম্পর্কিত সমস্যা দেখা যায়। ১৭২ জন যাত্রী এবং ক্রু সদস্য সকলকেই বিমান থেকে নিরাপদে নামিয়ে নেওয়া হয়েছে। এবং তাঁদের টার্মিনালে স্থানান্তরিত করা হয়েছে। তবে তড়িঘড়ি নেভানো হয়েছে। এই ঘটনায় কেউ আহত হয়নি। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, বিমানটি কলোরাডো থেকে নির্ধারিত সময়েই ছেড়েছিল। কিন্তু মাঝ আকাশেই ইঞ্জিনে গোলযোগের কারণে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। তারপর আগুন ধরে যায়।

এই পরিস্থিতিতে পাইলট কাছাকাছি ডেনভার বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে। এবং জরুরি ভিত্তিতে বিমানটিকে অবতরণের অনুমতি চায়। এরপরে ডেনভার বিমানবন্দর অনুমতি দিলে বিমানটিককে অবতরণ করানো হয়। আগে থেকেই বিমানবন্দরে প্রস্তুত ছিল দমকল এবং উদ্ধার কারী দল। ফলে বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গেই যাত্রীদের নিরাপদে সরানো হয়। তবে বিমান সূত্রের খবর, সময়মতো ব্যবস্থা না নিলে বড়সড় বিপদ হতে পারতো। আমেরিকার বিমান দুর্ঘটনা নতুন নয়। গত জানুয়ারিতে ওয়াশিংটন বিমানবন্দরের কাছে সেনার হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। ফলে বিমান এবং হেলিকপ্টার উভয়েই একটি নদিতে ভেঙে পড়ে। সেই ঘটনায় ৩ জন সেনা পাইলটের পাশাপাশি ৬৪ জন যাত্রী নিহত হন।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির