হোলির দিনেই রানি-কাজলের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত কাকা দেব মুখোপাধ্যায়

মারা গেলেন প্রবীণ অভিনেতা দেব মুখোপাধ্যায় তথা অয়ন মুখোপাধ্যায়ের বাবা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রঙের উৎসব মেতেছে গোটা দেশ। হোলিতেই শোকের ছায়া নেমে এলো বলিউডের প্রখ্যাত পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাড়িতে। মারা গেলেন প্রবীণ অভিনেতা দেব মুখোপাধ্যায় তথা অয়ন মুখোপাধ্যায়ের বাবা। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সত্তরের দশকের বলিউডের একজন প্রথম সারির অভিনেতা ছিলেন দেব মুখোপাধ্যায়। সিকন্দার, অধিকার-সহ একাধিক ব্লকবাস্টার বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন দেব মুখোপাধ্যায়। প্রবীণ অভিনেতা আজ ১৪ মার্চ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালকের বাবা। চিকিৎসাও চলছিল তাঁর। কিন্তু শেষ রক্ষা হল না।

শুক্রবার সকালে নিজের বাড়িতেই মারা গিয়েছেন দেব মুখোপাধ্যায়। আজ বিকেল ৪টে নাগাদ মুম্বইয়ের জুহুতে পবন হংস শ্মশানে অনুষ্ঠিত হবে বর্ষীয়ান অভিনেতার শেষকৃত্যের অনুষ্ঠান। জানা গিয়েছে, তাঁর শেষকৃত্যে সামিল থাকবেন কাজল, অজয় ​​দেবগণ, রানি মুখোপাধ্যায়, তনুজা, হৃতিক রোশন, সিদ্ধার্থ মালহোত্রা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ, রণবীর কাপুর এবং আলিয়া ভাটসহ বি-টাউনের একাধিক তারকা। সম্পর্কে কাজল এবং রানি মুখোপাধ্যায়ের আত্মীয় হন দেব মুখোপাধ্যায়। মুম্বইয়ে দেব মুখোপাধ্যায়ের বাড়ির পুজোর যথেষ্ঠ জনপ্রিয়তা রয়েছে। প্রতিবছর দুর্গা পুজোয় কাজল এবং রানিকে তাঁদের বাড়ির পুজোতে অংশগ্রহণ করতে দেখা যায়। তাই দেব মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে উপস্থিত হবেন বলিউডের একাধিক তারকারা। ১৯৪১ সালে কানপুরে জন্মগ্রহণ করেছিলেন দেব মুখোপাধ্যায়। তিনিও একটি সম্ভ্রান্ত চলচ্চিত্র পরিবারের সদস্য ছিলেন।

তাঁর মা সতীদেবী ছিলেন অশোক কুমার, অনুপ কুমার এবং কিশোর কুমারের একমাত্র বোন। জয় মুখোপাধ্যায় এবং চলচ্চিত্র নির্মাতা শোমু মুখোপাধ্যায় ছিলেন তাঁর ভাই। সুতরাং, কাজল এবং রানি মুখোপাধ্যায় সম্টর্কে তাঁর ভাইঝি হন। ব্যক্তিগত জীবনে দেব মুখোপাধ্যায় দু’বার বিবাহ করেছিলেন তাঁর মেয়ে সুনীতা ছিলেন তাঁর প্রথম স্ত্রীর সন্তান এবং পরিচালক আশুতোষ গোয়ারিকরের স্ত্রী। অন্যদিকে, অয়ন অমৃত মুখোপাধ্যায় হল তাঁর দ্বিতীয় স্ত্রীর সন্তান। প্রয়াত অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত শাহিদ কাপুর অভিনীত কামিনে সিনেমায়, যা পরিচালনা করেছিলেন বিশাল ভরদ্বাজ। তার ছেলে অয়ন মুখোপাধ্যায় একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। যিনি ওয়েক আপ সিড, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি এবং ব্রহ্মাস্ত্রের মতো একাধিক ব্লকবাস্টার সিনেমা বলিউডকে উপহার দিয়েছেন। কিয়ারা আদভানি, হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর পরিচালিত ‘ওয়ার ২’-এর পরিচালক অয়ন মুখোপাধ্যায়। যা এই এ বছরের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে। এছাড়াও, তার ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’-এর কাজও চলছে, যেখানে মুখ্য ভূমিকায় থাকবেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া