পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ, জখম জঙ্গি নেতা-সহ ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের মাটি। আজ শুক্রবার (১৪ মার্চ) জুমাবারের নমাজের সময়েই খাইবার পাখতুনখোয়ার দক্ষিণে ওয়াজিরিস্তানের এক মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কট্টর মৌলবাদী সংগঠন জমিয়ত উলেমা ইসলাম (ফজল) নেতা আবদুল্লাহ নাদিম-সহ চার জন গুরুতর জখম হয়েছে। আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছ। কোনও সংগঠন এখনও পর্যন্ত ওই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশ আধিকারিকদের অনুমান, তালিবান তেহরিকে পাকিস্তান (টিটিপি)-এর সন্ত্রাসীরা হামলার পিছনে রয়েছেন। কেননা, গতকাল বৃহস্পতিবারই (১৩ মার্চ) ১০ টিটিপি সন্ত্রাসীকে খতম করেছিল পাক সেনা। ওই ঘটনার বদলা নিতে এদিনের বিস্ফোরণের ঘটনা ঘটানো হতে পারে।

দক্ষিণ ওয়াজিরিস্তানের পুলিশ প্রধান আসিফ বাহদার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘রমজান মাসের জুমাবারের জন্য এদিন আজম ওয়ারশাক বাইপাস রোডের মৌলানা আব্দুল আজিজ মসজিদে জুমার নমাজ আদায় চলছিল। প্রচুর পরিমাণ মুসল্লি প্রার্থনায় অংশ নিয়েছিলেন। বেলা পৌনে দুটো নাগাদ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে গুরুতর জখম হয়ে অনেকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এদিন নমাজে সামিল ছিলেন জমিয়ত উলেমা ইসলাম (ফজল গোষ্ঠী) নেতা আবদুল্লাহ নাদিম। সম্ভবত তাঁকে নিশানা করেই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। নাদিম ছাড়াও দুটি শিশু ও একজন মুসল্লি গুরুত আহত হন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারীরা। মসজিদ সংলগ্ন এলাকা ঘিরে ফেলা হয়। খালি করে দেওয়া হয় মসজিদ।বিস্ফোরণে আহত জমিয়ত উলেমা ইসলাম নেতা নাদিমের অবস্থা সঙ্কটজনক।

পাকিস্তানে গত কয়েক বছর ধরে বার বার মসজিদে হামলার ঘটনা ঘটেছে। গত মাসে নৌশেরা জেলায় এক মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ছ’জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ১৫ জন।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির