বকশিশ না দেওয়ায় অক্সিজেন বন্ধ করে দিল আয়া,ছটফট করতে করতে মৃত্যুর কোলে নবজাতক

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের অমানবিক চিত্র উঠে এল বাংলাদেশে।বকশিশ না দেওয়ায় নিষ্পাপ নবজাতকের অক্সিজেন বন্ধ করে দিল হাসপাতালের আয়া। আর তাতেই অক্সিজেন না পেয়ে ছটফট করতে করতে মৃত্যু হল নবজাতকের।পরিবারের অভিযোগ ঐ আয়া মোটা অঙ্কের টাকা চেয়েছিল দেখভাল করার জন্য। কিন্তু তার চাহিদা অনুযায়ী বকশিশ কম হওয়ায় অক্সিজেনে সরবরাহ বন্ধ করে দেয়। আয়ার এমন নৃশংসতার কারণে শিশুটি তাদের ছেড়ে চলে গেল চিরকালের মত।

ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক)হাসপাতালে। গতকাল শনিবার ৩২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই ঘটনা তদন্তে কর্তৃপক্ষ তিন সদস্যের কমিটি গঠন করেছে দেশটির পুলিশ বিভাগ। এই ঘটনায় মূল অভিযুক্ত ওই আয়াকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয় নি। 

মৃত নবজাতকের পরিবারের তরফে বলা হয়, গতকাল শনিবার সকাল ১০টার দিকে ওই শিশুটি স্বাভাবিক আচরণ করছিল। একপর্যায়ে অক্সিজেনের জল শেষ হয়ে গেলে নবজাতকের বাবা বেলাল ওয়ার্ডবয়কে নতুন জল দিতে বলেন।কিন্তু বকশিশ না দেওয়ায় ওয়ার্ডবয় অক্সিজেনের জল সরবরাহ বন্ধ রাখেন।এরপর পরিচ্ছন্নতার কথা বলে শিশুটির বাবা-মাকে ওয়ার্ড থেকে বাইরে বের করে দেন। ওয়ার্ডের বাইরে গিয়ে প্রায় দেড় ঘন্টা ধরে অপেক্ষা করেন শিশুটির বাবা-মা। দেড় ঘণ্টা অপেক্ষার পর যখন তারা প্রবেশের অনুমতি পান, তখন গিয়ে দেখেন শিশুটি মারা গিয়েছে।

অসহায় শিশুটির বাবা জানান,‘এই হাসপাতালের নার্স ও ওয়ার্ডবয়রা বকশিশ ছাড়া কাজ করে না। প্রতিবার অক্সিজেন লাগানোর জন্য ২০০ টাকা করে চাওয়া হয়। কিন্তু আজ টাকা না দেওয়ায় আমার সন্তানের জীবন চলে গেল।’

এই নিয়ে দেশটির চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে। ওই আয়াকে হাসপাতাল থেকে বরখাস্ত করা হয়েছে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর