বাংলাদেশে ফের মাজারে হামলা-আগুন,সংঘর্ষে আহত ২০

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের বাংলাদেশে উঠে এল অমানবিক চিত্র। ধর্মীয় স্থানে হামলার কারণে দীর্ঘদিন ধরে চর্চায় রয়েছে মোল্লা ইউনূসের দেশ। এবার বাংলাদেশের বরগুনার আমতলীতে ইসমাইল শাহ মাজারে ভয়ঙ্কর হামলা ও লুটপাট চলল। ওই মাজারে বাৎসরিক ওরস চলাকালানী হামলা ও আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা।হু হু করে ছড়িয়ে পড়েছে আগুন। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনে মাজারের ভেতরের সামিয়ানা ও দুইটি ঘর পুড়ে গেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২০ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে বাংলাদেশের আমতলী পৌর শহরের বটতলায় ১৯৯৬ সালে ইসমাইল শাহ মাজার স্থাপন হয়। ওই সময় থেকে মাজার কর্তৃপক্ষ দুইদিন ব্যাপী অনুষ্ঠান উদযাপন করে আসছে। রবিবার সন্ধ্যেয় মাজরের জন্মদিন উপলক্ষ্যে ২৮ তম অনুষ্ঠান শুরু হয়। ওইদিন রাতেই এসে এই অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন বাংলাদেশ আমতলীর সভাপতি ওমর ফারুক জেহাদী। তবে মাজার কতৃপক্ষ তা নাকচ করে দেয়। আর তাতেই আমতলীর সভাপতি শতাধিক দলবল এনে চড়াও হন।

এই নিয়ে ইসমাইল শাহ মাজারের কতৃপক্ষ জানান, ‘ওমর ফারুক জেহাদী ও গাজী বায়েজিদের নেতৃত্বে তাদের শতাধিক সমর্থক লাঠি সোঠা নিয়ে মাজারে অতর্কিত ভাবে হামলা করে। আগুন ধরিয়ে দেয়। তাদের ভক্তবৃন্দকে মারধর করে। একইসঙ্গে মাজারের বাক্সে থাকা টাকা পয়সা লুটপাট করেছে। এই ঘটনায় মাজারে আসা ২০ ভক্ত আহত হয়েছেন এবং মাজারের গিলাব ও দুটি বৈঠকখানা পুড়ে গেছে। আহতদের এখনও চিকিৎসা চলছে। গুরুতর আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করছি।’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?