মহার্ঘ জ্বালানি, ক্ষোভের আগুনে জ্বলছে কাজাখস্তান, রাশিয়ার কাছে সাহায্যের আর্জি

প্রয়োজনে সেনাবাহিনীর সাহায্য

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তাল কাজাখস্তান। রাস্তায় কয়েক হাজার বিক্ষোভকারী। সরকারি দফতরে তারা নির্বিবাদে হামলা চালিয়েছে। বেশ কয়েকটি ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এতটাই তপ্ত যে প্রধানমন্ত্রী আসকার মামিন ইস্তফা দিয়েছে। কাজাখস্তানে জারি হয়েছে জরুরি অবস্থা। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট কাসিম জোমার্ট জরুরি বৈঠক ডেকেছে। প্রয়োজনে সেনাবাহিনীর সাহায্য নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।সাম্প্রতিক অতীতে কাজাখস্তানে এই ধরনের বিক্ষোভ দেখা যায়নি। রাশিয়ার কাছে সাহায্য চেয়েছে কাজাখস্তান।

সে দেশের সরকারি প্রচারমাধ্যমের খবর উদ্ধৃত করে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানির দাম কম হওয়ায় সেখানকার মানুষ তাদের গাড়ির যন্ত্রাংশ বদল করে পেট্রোলচালিত গাড়িতে বদলে ফেলে। আচমকা সরকার জ্বালানির দাম একলাফে অনেকটাই বাড়িয়ে দেওয়ায় বিপাকে আম-আদমি। মূল্যবৃদ্ধির প্রতিবাদে তারা পথে নামে। সরকারের কাছে তাদের দাবি, অবিলম্বে জ্বালানির দাম কমাতে হবে।

বিক্ষোভকারীদের সামাল দিতে পথে নামে কয়েক হাজার পুলিশ। ফাটায় টিয়ারগ্যাসের সেল। সেই সঙ্গে চলে লাঠিচার্জ। বিক্ষোভকারীরা সাময়িক সময়ের জন্য পিছু হঠলেও পরে তারা ফের জড়ো হয়। রে রে করে সরকারি বাসভবনে ঢুকে পড়ে। ভাঙুচর, অগ্নিসংযোগ-কিছুই বাদ যায়নি। শতাধিক বিক্ষোভকারী অ্যালম্যাটি বিমানবন্দরের দেওয়াল টপকে ঢুকে পড়ে।

সে দেশের প্রেসিডেন্টের সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আসকার মামিনের ইস্তফা গ্রহণ করেছেন। দেশে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯ জানুয়ারি পর্যন্ত তা বহাল থাকবে। পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের