আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হুমায়ুন কবীরের জবাবে সন্তুষ্ট নয় শৃঙ্খলা রক্ষা কমিটি, মঙ্গলবার বিধানসভায় উপস্থিত হওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি: শো – কজ়ের দু’ পাতার লিখিত জবাবে সন্তুষ্ট নয় দল। সোমবার বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে ভাগ্য নির্ধারণ করতে বসে বৈঠক।হুমায়ূন কবীরের জবাবে সন্তুষ্ট নয় শৃঙ্খলারক্ষা কমিটি। দীর্ঘ আলোচনার পর শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়(Sovandeb Chattapadhay) জানান,মঙ্গলবার হুমায়ূন কবীরকে কমিটির সামনে স্বশরীরে উপস্থিত হতে বলা হয়েছে। সেখানে শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করবে। তার কাছ থেকে সরাসরি যে উত্তর মিলবে তার ওপর পরবর্তী তার ভাগ্য নির্ধারিত হবে। ভরতপুরের বিধায়ক মঙ্গলবার বিধানসভায় উপস্থিত হয়ে শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যদের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে যে ব্যাখ্যা দেবেন, তা পর্যালোচনা করা হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে শৃঙ্খলা রক্ষা কমিটি। এমনটাই সোমবার বিধানসভায় নিজের কক্ষে সাংবাদিকদের জানিয়েছেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। এদিকে সোমবার বিধানসভার গেটের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (MLA Humayun Kabir)বলেন , দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তার জবাবে যে অখুশি হয়েছেন এরকম কোন খবর তার কাছে নেই।

তার বক্তব্য প্রসঙ্গে শৃঙ্খলা রক্ষা কমিটি যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা তিনি মেনে নেবেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, হুমায়ূন কবির যদি হুমায়ূন অধিকারী হত, কিংবা হুমায়ূন ব্যানার্জি হত, আপনি এটা করতে পারতেন? কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী করা এই প্রশ্নের পাল্টা উত্তরে হুমায়ুন কবীর রবিবার বলেন, শোকজ আমাকে করা হয়েছে। তার আমি উত্তর যথাযথভাবে দিয়েছি শৃঙ্খলা রক্ষা কমিটিকে। এর আগের ডাক্তার শান্তনু সেন ও আরাবুল হোসেনকে দল সাসপেন্ড করেছে। অধীর রঞ্জন চৌধুরীর আমাকে নিয়ে এত চিন্তিত হওয়ার প্রয়োজন নেই।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন ? অধীর রঞ্জন চৌধুরীর এই প্রশ্নের উত্তরে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, আপনাকেও আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক তরাই উৎরাই এর মধ্যে দিয়ে এগোতে হয়েছে। জেলেও যেতে হয়েছে। সবটাই আমরা জানি।আপনি হুমায়ূন কবিরকে শোকজ করছেন, কিন্তু যার বিরুদ্ধে হুমায়ূন কবির বলছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? ভরতপুরের বিধায়কের পাল্টা মন্তব্য, যখন নির্বাচনের সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রীরা এসে হুমায়ুন কবীরকে আক্রমণ করেছিল তখন আপনি প্রতিবাদ করেন নি কেন অধীর বাবু?এই হুমায়ূন কবীর যেদিন লোকসভা নির্বাচন চলাকালীন আপনার নির্দেশে সাম্প্রদায়িক ভাষণ দেয়,
আপনি সেদিন কোনো কথা বলেননি, কারণ সেদিন আপনার লক্ষ্য ছিল সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে আমাকে হারানো।আজ আপনার কাজ ফুরিয়েছে, তাই আপনি হুমায়ূনকে শোকজ করে বোঝাতে চাইছেন, ‘আমি মুসলমানদের পরোয়া করি না’।”অধীর চৌধুরীর ওই কথার পাল্টা প্রতিক্রিয়া জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। তিনি জানান শুভেন্দু অধিকারী যে বক্তব্য বিধানসভার গেটের বাইরে দিয়েছেন তাতে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে না সেই বক্তব্য তিনি ফিরিয়ে নিন। উনি যে ভোটে নন্দীগ্রাম থেকে জিতেছেন তার থেকে অনেক বেশি ভোটে ভরতপুর থেকে হুমায়ুন কবীর জিতেছেন। তার নিজের শুভেন্দু অধিকারী কে টাচ করার কোন স্বপ্ন নেই।

প্রতিদিন তিনি নিজে বিধানসভায় যান। পারলে শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) তাকে চ্যাংদোলা করে বাইরে ফেলে দেখাক। কৌস্তুভ বাগচী ভরতপুরের বিধায়ককে ক্ষমতায় এলে পাকিস্তানে পাঠাবে বলে যে হুমকি দিয়েছেন এবং বাংলাদেশের জমি বসবাসের জন্য কেনার জন্য যে পরামর্শ দিয়েছেন সেই প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, ভারতবর্ষটা শুধুমাত্র কৌস্তব বাবুর একার দেশ নয়। এই দেশে ভরতপুরের বিধায়কের পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে আছেন। ভারতবর্ষের যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানকার মুসলমানদের কি ভারতবর্ষ থেকে উৎখাত করে দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে কৌস্তুভ বাগচীর নাম উল্লেখ করে ফের ভরতপুরে তৃণমূল বিধায়ক বিতর্কিত মন্তব্য করেন। ক্রমাগত ভরতপুরের বিধায়কের বিতর্কিত মন্তব্য কে ঘিরে রাজ্যের রাজনীতির পারদ চড়ছে। এদিকে হঠাৎ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)ভরতপুরের বিধায়কের হয়ে আসরে নামায় নাকে অন্য গন্ধ টের পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ