সরকারি হাসপাতালে পুলিশের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: ধূপগুড়িতে পুলিশের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ। রবিবার রাতে ধূপগুড়ি মহকুমা হাসপাতালের জরুরি বিভাগের সামনে পেশায় পুলিশকর্মী এক ব্যক্তি মদ্যপ অবস্থায় রোগীকে মারধর করে বলে অভিযোগ। নিয়ম, শান্তি শৃঙ্খলা রক্ষার দায় যাদের উপর সেই পুলিশ যে এমন আচরণ করতে পারে,ভাবতে পারছেন না হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পথ দুর্ঘটনায় আহত এক রোগী চিকিৎসা করাতে এসেছিলেন। ঘটনার শুরু সেখানেই। আহত ওই ব্যক্তি বাইক নিয়ে হাসপাতালে ঢুকতেই কর্তব্যরত পুলিশকর্মী তাঁকে বলেন বাইক আগে নির্দিষ্ট জায়গায় রেখে তারপর চিকিৎসা করাতে যেতে। কিন্তু রোগী সেকথা শোনেননি, তিনি বাইক নিয়েই জরুরি বিভাগের সামনে চলে যান। এতেই চটে যান অভিযুক্ত পুলিশকর্মী। অভিযোগ, এরপরেই তিনি মদ্যপ অবস্থায় রোগীর উপর চড়াও হন। জরুরি বিভাগের সামনে আহত রোগীকে বেধড়ক মারধর করতে শুরু করেন ওই পুলিশকর্মী।

এরপর থেকেই উঠছে নানা প্রশ্ন। পুলিশের উপর থাকে আইন শৃঙ্খলা রক্ষার ভার। আইনের রক্ষক আইন ভাঙছে কীভাবে, উঠছে প্রশ্ন। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। এই ঘটনার পরেই রাজ্যের সমস্ত হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা ভেবে প্রশাসনের তরফে বাড়ানো হয়েছে নিরাপত্তা। হাসপাতালে মহিলা রোগীর সংখ্যাও তো কম নয়। সেই জন্য প্রত্যেক হাসপাতালে বসানো হয়েছে পুলিশ প্রহরা। তার পরেও ধূপগুড়ি মহকুমা হাসপাতালের এই ঘটনা কীভাবে ঘটতে পারে! স্বভাবতই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?