‘ইচ্ছাকৃত ভাবে হামলা’, জর্জ ফ্লয়েডের চার বছরের নাতনিকে গুলি

ঘটনাটি ঘটে ১ জানুয়ারি রাত তিনটে নাগাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বন্দুকের নিশানায় জর্জ ফ্লয়েডের চার বছরের নাতনি। ঘুমের ঘোরেই তাঁর ওপর হামলা চালায় এক বন্দুকবাজ। ঘটনাটি ঘটে ১ জানুয়ারি রাত তিনটে নাগাদ।

জানা গিয়েছে, ঘুমন্ত অবস্থায় খুদে আরিয়ানা ডিলানের বুক-পেট ফুঁড়ে বেরিয়ে যায় গুলি। প্রাণ বাঁচাতে তার জটিল অস্ত্রোপচার করতে হয় বলে পরিবার সূত্রে খবর। তবে এই ঘটনার পরই ফ্লয়েডের পরিবারের অভিযোগ, তাঁদের পরিবারকে নিশানা করা হয়েছিল। এটা উদ্দেশ্য প্রণোদিত হামলা। খবর পেয়েও অনেক দেরিতে আসে পুলিশ। আর পুলিশের এহেন আচরণ নিয়ে ক্ষুব্ধ জর্জ ফ্লয়েডের পরিবার।

এই প্রসঙ্গে আরিয়ানার বাবা ডেররিক জানিয়েছেন, ‘প্রথমে আমিও বিশ্বাস করিনি। পরে মেয়েকে রক্তাক্ত দেখে বিশ্বাস হয়। ও জানে না কী হয়েছিল, কারণ ও ঘুমোচ্ছিল।’ অন্যদিকে, হাউস্টন পুলিশ প্রধান টনি ফিনার জানিয়েছেন, ‘পুলিশ দেরিতে পৌঁছেছে বলে খবর পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে পুরো বিষয়টি। বাচ্চা মেয়েটি দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করি। আমরা ওর পরিবারের পাশে আছি। দ্রুত দোষীকে খুঁজে বের করা হবে।’

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের