বিজেপির নতুন রাজ্য সভাপতি কী তিনি? ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হবে তা নিয়ে কানাঘুঁষো চলছেই। জনমানস তো বটেই, দলের অন্দরেও এই নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। মঙ্গলবার আরও খানিক বৃদ্ধি পেল জল্পনার মাত্রা। এদিন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপির পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে রাজ্য বিধানসভায় গিয়ে দলের বিধায়কদের সঙ্গে দেখা করেন দিলীপ। বৈঠকের সময়সীমা খুব বেশি না হলেও এই চা চক্র বেশ ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে।

বৈঠকশেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, ‘আমি ও শুভেন্দুদা এক সঙ্গে অনেক জায়গায় যাব। নতুন সভাপতি নিয়ে চিন্তা করার কিছু নেই। কিছু দিনের মধ্যেই ঘোষণা হবে। আমি দু-বার হয়েছি। যোগ্য ব্যক্তি যিনি সবাইকে নিয়ে চলতে পারবেন, তাঁকেই আমরা সভাপতি বেছে নেব। পার্টি কখন কী দায়িত্ব দেবে, কেউ জানে না। সব সময়েই প্রস্তুত থাকতে হবে।’ তিনি যে ময়দানের পাকাপোক্ত খেলোয়ার তা নিজ মুখেই প্রায় স্বীকার করে নিয়েছেন দিলীপ। তাই তাঁর সংযোজন, ‘আমি ইনিংসের পর ইনিংস খেলতে থাকি। একজন খেলোয়াড় সব মাঠ পিচের জন্য প্রস্তুত রাখে। পার্টি কখন কী দায়িত্ব দেবে কেউ জানে না। খোলা মনে থাকতে হবে।’

লোকসভাতে আশানুরূপ ফল হয়নি, উপনির্বাচনেও বাংলায় ধরাশায়ী হয়েছে পদ্মশিবির। তার পর থেকেই সভাপতি বদলের গুঞ্জন শুরু হয় দলের অন্দরে। বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বিজেপির গঠনতন্ত্র বলে যে এক ব্যক্তি একাধিক পদে থাকতে পারেন না। ফলে এই নিয়ম মানা হলে তাঁকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হতে পারে। এদিকে কে যে রাজ্য সভাপতির দায়িত্ব পাবেন তা বোঝা যাচ্ছে না। কারও কারও মত কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গের ক্ষেত্রে আবার দিলীপ ঘোষের উপরেই ভরসা রাখতে পারে। একথা অনস্বীকার্য যে দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীনই পশ্চিমবঙ্গে একাধিক পদ্ম বিকশিত হয়েছিল। তবে বিজেপি নেতারা একই বুলি আওড়ে চলেছেন। যা জানে কেন্দ্র জানে, তাঁরা কিছুই জানেন না।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস